বাংলাদেশ, আছো তুমি বুকের গভীরে
০১ লা নভেম্বর, ২০০৬ সকাল ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লন্ডনে অনেকগুলো বাংলা চ্যানেল দেখা যায়। কিন্তু বাসায় ক্যাবল লাইন নিলে ইংরেজি কোন চ্যানেলই আর দেখা হবে না এ যুক্তিতে আমি ক্যাবল কানেকশন নেইনি। টেরেস্টেরিয়াল যে পাঁচটা টিভি চ্যানেল আছে তাদের অনুষ্ঠানই দেখি আমি। যে দেশে থাকলাম সে দেশের সংস্কৃতি ও ইতিহাস জানার আগ্রহেই মূলত: এটি করি। দেশ সম্পর্কে তো জানিই। অনেকে আমার এ ধরনের চাওয়াকে খারাপ চোখেই দেখেন। ভাবেন দেশপ্রেমের অভাব।
এবার দেশের সংকটময় মুহুর্তেবাংলাদেশের সংবাদ জানার জন্য খুবই উদগ্রীব হয়ে উঠলাম। অরূপের পোস্টে পাওয়া হাসিবের লিংক খুব কাজে লাগলো। গত তিনদিন এনটিভি দেখেই কেটেছে। বিবিসি, আইটিভি, চ্যানেল ফোরের কত প্রিয় অনুষ্ঠান দেখা হলো না। অন্য সময় হলে খুব আফসোস হতো। কিন্তু বাংলাদেশের খবর জানার উৎকণ্ঠ আগ্রহের কাছে অন্য কিছুই কিছু না। অনেক কিছু মিস হয়ে গেছে, ক'দিন বাংলাদেশের অবরোধের সাথে তাল মিলিয়ে আমিও অবরুদ্ধ হয়েছিলাম ঘরের ভেতর। তবু খারাপ লাগছে না। মনে হচ্ছে এরকমই হওয়ার কথা। দেশের চিন্তায় ও মঙ্গলাকাঙ্খায় উদ্্বিগ্ন হওয়ারই কথা।
এবারের এই ঘটনাটা না ঘটলে বুঝতেই পারতাম না, বাংলাদেশ কতটা হৃদয়ে প্রোথিত।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না...
...বাকিটুকু পড়ুন
বালির নীল দিগন্ত ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য দেশ। বর্তমানে এ উপমহাদেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মার্কিন সাংবাদিক উইলিয়াম ইক্লরোজ 'দি ক্রিটি ক্যাল মাস' বইয়ে মন্তব্য করেছেন, 'এ উপমহাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত... ...বাকিটুকু পড়ুন

হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন