somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসান মোরশেদের শুভেচ্ছায় আহসান হাবীবের শ্রেষ্ঠ কবিতা

০৩ রা নভেম্বর, ২০০৬ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৈয়দ শামসুল হকের শ্রেষ্ঠ কবিতা আর আহসান হাবীবের শ্রেষ্ঠ কবিতা এই দু'টির মধ্যে একটি আমাকে বেছে নিতে হলো। আমি আহসান হাবীবেরটাই নিলাম। সৈয়দ হক পড়ে পড়েই তো বড় হয়েছি। কিন্তু আহসান হাবীব? রাত্রিশেষ কাব্যগ্রন্থ ছাড়া দুয়েকটার বেশি তার কবিতা পড়েছি বলে মনে পড়ে না। বেশি বেশি আবৃত্তি করতে হতো বলে বেশি মনে আছে 'আমি কোন আগন্তুক নই'।

কার্তিকের ধানের মঞ্জরী সাক্ষী
সাক্ষী তার চিরল পাতার টলমলে শিশির
সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া
অকাল বার্ধক্যে নত কদম আলী
তার ক্লানত্দ চোখের অাঁধার
আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন।
আমি জমিলার মা'র
শূন্য খা খা রান্নাঘর শুকনো থালা সব চিনি
সে আমাকে চেনে।
হাত রাখো বৈঠায়, লাঙলে, দেখো
আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। দেখো
মাটিতে আমার গন্ধ, আমার শরীরে
লেগে আছে এই সি্নগ্ধ মাটির সুবাস।

আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই।


মাহবুব সাদিক ও আবিদ আনোয়ারের সম্পাদনায় অনন্যা প্রকাশ করেছে সংকলনটি। সম্পাদকদের ভূমিকাটা উপরি-পাওনা। হুমায়ুন আজাদের নি:সঙ্গ শেরপা থেকে একটি উদ্ধৃতি দেয়া আছে আধুনিক বাঙলা কবিতা সম্পর্কে, সংক্ষেপিত কিন্তু তার সমালোচনার ধার কত তীব্র ছিল তা বুঝার জন্য যথেষ্ট। তুলে দিচ্ছি...

চলিস্নশের দশকে, যখন আধুনিক কবিতার প্রতিষ্ঠা পাকা হয়ে গেছে, তখন যাঁরা বাঙলা কবিতার অঙ্গনে আসেন, তাঁদের এক গোত্র: ফররুখ আহমদ, আহসান হাবীব, সিকান্দার আবু জাফর, আবুল হোসেন, সৈয়দ আলী আহসান, গোলাম কুদ্দুস, মতিউল ইসলাম, আজিজুর রহমান, তালিম হোসেন.... এদের মধ্যে মনোযোগ আকর্ষণ করেন মাত্র চারজন: ফররুখ আহমদ, আহসান হাবীব, আবুল হোসেন ও সৈয়দ আলী আহসান...ফররুখ আহমেদের 'সাত সাগরের মাঝি' কতিপয় স্মরণীয় কবিতাখচিত হওয়ার সত্ত্বেও আধুনিক চেতনার শস্য নয়। উচ্চকণ্ঠ এ-কবি নজরুল ইসলামের পরিশীলিত উত্তরাধিকারী;- জীবনবোধ, কাব্যভাবনা, আঙ্গিকচেতনা ও সংবেদনশীলতায় তাঁর কবিতা আধুনিকতার স্পর্শরহিত....

....আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ 'রাত্রিশেষ' বেরোয় 1947-এ; এবং এ-কাব্যেই সর্বপ্রথম একজন মুসলমান কবি ব্যাপক বিংশশতকী চেতনাসহ আত্মপ্রকাশ করেন...

********************************
উল্টে পাল্টে দেখলাম সংকলনটি। কয়েকটি কবিতা পড়লাম। অন্য সময় আবার পড়া যাবে। একটি কবিতা বেছে বের করলাম ব্লগে দেয়ার জন্য:

দোতলার ল্যান্ডিং
মুখোমুখি ফ্ল্যাট
একজন সিঁড়িতে, একজন দরজায়

: আপনারা যাচ্ছেন বুঝি?
: চলে যাচ্ছি, মালপত্র উঠে গেছে সব।
: বছর দুয়েক হলেঅ, তাই নয়?
: তারো বেশি। আপনার ডাকনাম শানু, ভালো নাম?
: শাহানা, আপনার?
: মাবু।
: জানি।
: মাহবুব হোসেন। আপনি খুব ভালো সেলাই জানেন।
: কে বলেছে। আপনার তো অনার্স ফাইন্যাল, তাই নয়?
: এবার ফাইন্যাল।
: ফিজিক্সে-এ অনার্স।
: কী আশ্চর্য। আপনি কেন ছাড়লেন হঠাৎ?
: মা চান না। মানে ছেলেদের সঙ্গে বসে...
: সে যাক গে, পা সেরেছে?
: কি করে জানলেন?
: এই আর কি? সেরে গেছে?
: ও কিছু না, প্যাসেজটা পিছলে ছিলো মানে...
: সত্যি নয়। উঁচু থেকে পড়ে গিয়ে...
: ধ্যাৎ। খাবার টেবিলে রোজ মাকে অত জ্বালানো কি ভালো।
: মা বলেছে?
: শুনতে পাই। বছর দুয়েক হোল, তাই না।
: তারো বেশি। আপনার টবের গাছের ফুল এসেছে?
: নেবেন? না থাক। রিকসা এলো, মা এলেন, যাই।
: যাই। আপনি সন্ধে বেলা ওভাবে কখনো পড়বেন না, চোখ যাবে, যাই।
: হলুদ শার্টের মাঝখানে বোতাম নেই, লাগিয়ে নেবেন, যাই।
: যান, আপনার মা আসছেন। মা ডাকছেন, যাই।

*****************************
হাসান মোরশেদকে শুভেচ্ছা। পুরো সংকলনটাই যে তার শুভেচ্ছায় পাওয়া।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×