somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমা করো, ওদের শঠতার দাড়ি একটি একটি করে উপড়ে ফেলিনি বলে

১৬ ই নভেম্বর, ২০০৬ ভোর ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষমা করো মা বোনেরা আমার...
যারা তোমাদের এমন করে অপমান করেছে
বিষিয়ে দিয়েছে তোমাদের নিরুপদ্রব জীবন...
মৃত কুকুর-বিড়ালের মত আবর্জনায় ছুঁড়ে ফেলেছে তোমাদের..
আর দূরে দাঁড়িয়ে হায়েনার মত কুৎসিত হাসি হেসেছে জীবনভর...

তোমাদের সন্তানেরা-ভাইয়েরা স্বাধীনতার যুদ্ধে গেছে বলে যারা ধর্মের নামে,
ইসলামের নামে অপমান অত্যাচারের দোযখ বানিয়েছিল এই বাংলাকে...

ক্ষমা করো মা বোনেরা আমার
এই জীবনে তাদের বিচার দেখে যেতে পারলে না বলে...

ক্ষমা করো মা বোনেরা আমার
তাদের সম্মানের পাঞ্জাবি প্রকাশ্য রাস্তায় টেনে ছিঁড়ে ফেলেনি বলে..
তাদের শঠতার দাড়ি একটি একটি করে উপড়ে ফেলিনি বলে...
বাংলাদেশের পতাকা ওদের নধর দেহে গেঁথে দিতে পারিনি বলে...
চাবুকে চাবুকে তাদের মাংস থেকে চামড়া আলাদা করে দেইনি বলে...
শহরের চৌরাস্তায় তাদের ঁেবধে রেখে ওদের পশুমুখে ভান্ডভরা মলমূত্র
ঢেলে দেইনি বলে...
'আল্লাহু আকবর' বলে ওদের শরীর আগুন লাগিয়ে তারাবাতি বানাইনি বলে...

ক্ষমা করো মা-বোনেরা আমার
তোমাদের বোবামুখ দেখে তীব্র কষ্টের কিছুই বুঝতে পারিনি বলে...

তোমাদের বিধ্বস্ত মুখ-দেহ কালো বোরখায় ঢেকে
সেইসব ইবলিশদের পেছনেই দাঁড়িয়েছি নামাজ পড়তে...
ভগ্ন স্বদেশ গড়বো বলে সেই পিশাচদের বাড়ি ডেকে কুরসিতে বসতে দিয়েছি...
তোমাদের হাতকে দিয়েছি ভাত বেড়ে দিতে এই হিংস্র দানবদের...

ক্ষমা করো মা-বোনেরা আমার
আমাদের অক্ষমতা ক্ষমা করো
যদিও জানি না কেমন করে ক্ষমা চাইবো
কি এমন করেছি তোমাদের সম্মান বাঁচাতে যে
ক্ষমা চেয়ে বুক ভাসিয়ে
ডুকরে কেঁদে উঠবো মা বোনেরা আমার....

*****************************************
অমি রহমান পিয়াল এক মুক্তিযোদ্ধার নাম। যে দেশে মুক্তিযোদ্ধারা বিভ্রান্ত হয়ে রাজাকার হয়ে যায় সেদেশে মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরও মুক্তিযোদ্ধারা জন্মায়। অমি রহমান পিয়াল নব প্রজন্মের এক মুক্তিযোদ্ধা। অসংহত মুক্তিযোদ্ধা আর মুক্তিযুদ্ধের ইতিহাসের অস্পষ্টতার মাঝে যে নিজেই কাঁধে তুলে নিয়েছে দেশের পতাকা। সে আমাদের নতুন দিনের স্বাধীনতার আতরওয়ালা। আমি মনশ্চক্ষে দেখতে পাই অজস্র ছোট ছোট পতাকা সাজানো শকট নিয়ে সে যাচ্ছে বাঙালিদের বাড়ি বাড়ি আর শিশু-কিশোরদের কচি কচি হাতে তুলে দিচ্ছে আকারে ছোট চেতনায় বিশাল লাল-সবুজ পতাকা। আর তাদের হৃদয়ে লাগিয়ে দিচ্ছে স্বাধীনতার সুবাসিত আতর।

এই ব্লগে পিয়ালের প্রায় সব লেখাই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক। তেমনি এক লেখায় এই কিছুক্ষণ আগে পড়লাম স্বাধীনতার সময় [link|http://www.somewhereinblog.net/omipialblog/post/24589|Avgv
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৬ সকাল ৮:৪৬
২০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×