somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুজবগুলো আজবই হয়

২৯ শে নভেম্বর, ২০০৬ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউনুসের নেতৃত্বে জাতীয় সরকার গঠনের গুজব শোনা যাচ্ছিল গত একবছর ধরে। ইউনুসের নোবেল পদক প্রাপ্তির মধ্যে সবাই সেই সম্ভাবনার রাজনৈতিক ছায়াই দেখতে পেয়েছিলেন। পরে তিনি অস্বীকার করেন যে তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে চান না। অবশ্য প্রধান রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে নির্দলীয় ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানানোর বিধানটি ব্যবহার না করেই রাষ্ট্রপতি তসপ্র'র পদটি অধিগ্রহণ করে ফেলেন। সুতরাং ইউনুসের একটি জাতীয় সরকার প্রধান হওয়ার সুযোগ আদৌও তৈরি হয়নি। সৎ ও যোগ্য প্রার্থীর আন্দোলন থেকে ধীরে ধীরে রাজনৈতিক দল তৈরির দিকে এগুচ্ছিলেন তিনি। নোবেল পেয়ে অবশ্য ঘোষণা দিয়েছেন রাজনৈতিক দল তৈরি করাটাও বিলম্বিত হবে।

তবে আজ তিনি জাতীয় সরকারের একটি রূপরেখা দিয়েছেন। জাতীয় সংসদকে ব্যাকগ্রাউন্ডে রেখে তার এই বক্তৃতা হয়তো অনেকেই গুরুত্বের সাথে নেবেন, অনেকে পাত্তাই দেবেন না। তবে তার বক্তৃতায় তিনি দু'দলের নেতাদের মধ্যে একটি দল থেকে প্রধানমন্ত্রী ও একটি দল থেকে উপ-প্রধানমন্ত্রী হতে বলেছেন। তবে উভয় দল একজন প্রেসিডেন্ট বাছাই করবেন। এরকম জাতীয় সরকারের আয়ু হবে 2 বছর। তারা নির্বাচন কমিশনকে সংস্কার করবেন ও ভোটার কার্ড প্রবর্তন করবেন।

এখানে জাতীয় সরকারের প্রেসিডেন্ট পদে আমরা ইউনুসের ছায়া দেখতে পাই। তবে সেটি বড় কথা নয়। মূল কথা হলো, তার এই প্রস্তাব মানতে হলে আগে নির্বাচন হতে হবে, সংসদ বসতে হবে, তারপর সংবিধান সংশোধন হতে হবে। নির্বাচনে জয়ী দল কেন 5 বছরের জায়গায় 2 বছরের সংসদ মানবে, তার কোনো যুক্তি দেখছি না। বরং মনে হচ্ছে বর্তমান নির্বাচনের শিডিউল মেনে নেয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে তিনি পরোক্ষে পরামর্শ দিচ্ছেন।

ইউনুসের এই কল্প-সরকার তার ফাইল-র্যাকেই মৃতু্যবরণ করবে নিশ্চিত। যদিও আমরা আশংকা করে থাকি যে তিনি বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের আশীর্বাদ ও ইঙ্গিতধন্য।

বাস্তবায়িত হোক বা না হোক ইউনুসের এই প্রস্তাব থেকে একটা বিষয় নিশ্চিত হলো, জাতীয় সরকার সংক্রান্ত গুজবটা ঢাহা মিথ্যা ছিল না। এখন বরং আশংকা থেকে গেলো যে, তিনি যে ফর্মে বলেছেন সে ফর্মে না হয়ে অন্যভাবেও আসতে পারে জাতীয় সরকার। আর এই গুজবের সত্যতা মানে আরেকটি বিষয় নিশ্চিত হওয়া, উন্নত দেশগুলো আমাদের মত দেশগুলো নিয়ে নানা ফমর্ুলার খেলা খেলে, নানা যনত্দরমনত্দরের চাল দেয়। নিজেদের দেশে, নিজেদের শাসন কার্যেও এখনও আমরা চালের গুঁটি হয়ে রয়েছি? মনে কি হয় না, ঔপনিবেশিকতার রূপ বদলেছে, আমরা এখনও অন্যের খেলা খেলছি। আর সেসব খেলার ছক কাটতে ইউনুসরাও পরোক্ষে কলকাঠি নাড়েন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

×