অনুবাদ কত্তো সোজা! চেষ্টা করে দেখুন
১২ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাফকা'র গল্পের অনুবাদ করছেন এই ব্লগে তীরন্দাজ। সে লেখার শিরোনামে এই প্রচেষ্টার তিনি নাম দিয়েছেন অনুবাদের দু:সাহস। দু'টি ভাষা ভালোভাবে জানলেও অনুবাদ করাটা অনেক সময়ই ভীষণ কঠিন মনে হয়। কারণ অনুভূতি প্রকাশ করতে ভিন্ন ভাষাভাষিরা ভিন্নরকম ভাবে ভাষাকে ব্যবহার করেন।
আজ সকালেই একটি ছোট্ট বাক্য পেলাম অনুবাদ করার জন্য। ইংরেজি থেকে বাংলা করতে হবে। আপনারাও একবার চেষ্টা করে দেখুন। বাক্যটি হচ্ছে: I AM LOVED.
বাক্যটির প্রেক্ষাপট বর্ণনা করা দরকার। এই বাক্যটি লেখা থাকবে একটি বোতামে। যে বোতামটি পুরুষরা কিনে দেবেন মহিলাদেরকে। আর মহিলারা গর্বভরে বোতামটি দেখিয়ে বোঝাবেন তারও রয়েছে ভালবাসবার মানুষ। (বোতামটি এখন 11টি ভাষায় পাওয়া যায় বিনামূল্যে।)
তো কি হতে পারে এই বাক্যের বাংলা অনুবাদ: I AM LOVED.
চেষ্টা করে দেখুন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন