somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফের বিসমিল্লা্ল

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু হাবিব দ্বিতীয় বিয়ে করবার ইচ্ছা প্রকাশ করামাত্র আমি হাহাকার করে উঠলাম। একজীবনে ন্যাড়ার মাথায় সাকসেসফুলি্ল বেল কয়বার পড়তে পারে থেকে হেন যুক্তি নাই আমি তুলি নাই। কিন্তু তার ঐ একটাই বক্তব্য। ডিভোর্সের চার বছর হয়ে গেছে। এখন যদি সে বিয়ে না করে তবে প্রথম বিয়ে থেকে শেখা কোনো দক্ষতা, অভিজ্ঞতা সে দ্বিতীয় বিয়েতে কাজে লাগাতে পারবে না। সুতরাং তাকে আবার গোড়া থেকেই শুরু, মানে বিসমিলা্ল করতে হবে। আমার তখনও একটাও বউ হয়নি মানে আমি বিয়েই করিনি। বন্ধুর দ্বিতীয় বিয়ে হয়ে যাচ্ছে তাতে আমি ঈর্ষান্বিত ছিলাম না, ছিলাম চিনত্দান্বিত। কিন্তু আবার চিনত্দা-ভাবনার তোয়াক্কা না করে পুরনো সংসারের রেশ নতুন সংসারে চালান করে দেবার মহান উদ্দেশ্যে হাবিব তখন একাকী দ্রুত বিবাহের যোগাড়-যনত্দরে লেগে গেলো।

বউয়ের মত বইয়ের ক্ষেত্রেও নাকি একই কথা খাটে। অর্থাৎ দুই বউয়ের মধ্যকালীন যেমন বেশি বিরতি নিতে নাই, এক বই থেকে আরেক বই লেখার মধ্যেও নাকি বেশি দিরং করা ভালো না। 401 নাম্বার পোস্টে এসে আটকে যাওয়ার পর 402 নাম্বার পোস্ট আর কিছুতেই নামানো যাচ্ছে না। কি-বোর্ডে জং আর আঙুলে খিল ধরে গেছে। কয়েকদিন ধরে ইচ্ছাটাকে নাড়া দেই, হাসান মোরশেদের ভাষায় ব্লগে ফুচকি দেই আর মনে মনে বন্ধু হাবিবের অভিজ্ঞান নাড়াচাড়া করি। কিন্তু উপায় পাই না, ফের বিসমিল্লা করি কী রকমে?

ফের বিসমিল্লার সাথে আবার আমাদের পাশের বাসার কোরবানির গরু জড়িত। সবাই মিলে জাবড়াজাবড়ি (এই শব্দের কপিরাইট মাশীদের) করে গরুটাকে শুইয়ে গলাটা টান টান করে ধরেছে। হুজুরের হাতে চকচকে ছুরি, তিনি চেঁচিয়ে উঠলেন বিসমিল্লাহির....। সে এক ধর্মপ্রাণ মানুষের কর্তব্যজ্ঞানের নিষ্ঠা দেখে নিজের পা মাথায় ঠেকাবার মত দৃশ্য। কিন্তু গরুটাতো আসত্দগরু। ঘটে মগজ কিছু নেই, অথবা অনেকে যেমন সন্দেহ করেছিল হিন্দুদেশের বেদ্বীন গরু হবে হয়তো, আলস্না-খোদার কোনো ভয়-ডর নেই, হঠাৎ এক ঝাড়ায় সবাইকে ছিটকে ফেলে দিলো সপ্রিন্ট দৌড়। পায়ের ঘন্টা সমান কুর্তা পরলে কি হবে মাদ্রাসার ফাজিল-আলিমগুলোও গরুর সাথে তাল মিলিয়ে দিলো ছুট এবং দৌড়াতে দৌড়াতে একসময় গরুটাকে না পারলেও গরুর দড়িটা ধরে ফেললো। বিধর্মী গরুটাকে আবার এনে শোয়ানো হলো। হুজুরের হাতে আবার ছুরি উঠলো। কিন্তু শুনলাম, দুয়েকজনকে তিনি নিম্নস্বরে জিজ্ঞেস করলেন একবার বিসমিল্লা বলেছি, আবার বলবো নাকি। আমি ঠিক দেখলাম না কে সে তবে, কেউ একজন সাহস দিলো হুজুরকে, "আগের বিসমিল্লায় তো আসল কাজ আদায় হয় নাই, আবার বলেন, ফের বিসমিল্লা"। হুজুর তখন হাঁটু ভেঙে মাটিতে বসে ছুরি নিয়ে বোকা গরুটার গলার উপর ঝাঁপায়ে পড়লেন। ফের বিসমিল্লা।

শুনতে যতই খারাপ লাগুক জীবনের বাসত্দবতা এরকম। এটা অনেকটা, 'সোনা বন্ধু তুই আমারে ভোঁতা দা দিয়া কাইটা লা'র মত অবস্থা। ব্যতিক্রমী হয়ে লাভ কি। আমিও বলি, ফের বিসমিল্লা।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:০৫
২৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

×