somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কমাযুক্ত শিরোনামের কবিতার বই নিয়ে আফসানা কিশোয়ার

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বইমেলায় প্রথম দিন ঢুকেই দেখি ভাষা শহীদদের ভাস্কর্যের নীচে জটলা। বাংলা ভিশন সরাসরি সমপ্রচার করছে। লেখক, প্রকাশক, পাঠকদের সাথে কথা বলছেন আলী ইমাম আর দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন নতুন বইয়ের। ইমামভাইকে দেখেই দাঁড়ালাম। অনুষ্ঠান শেষে আমাকে দেখে, অনেক বছর পর, তিনি উচ্ছসিত হয়ে উঠলেন। পরিচয় করিয়ে দিলাম আমার বউ রেহনুমার সাথে। ঠিক তখনি দেখি নাসরীন জাহান একটি চশমা-পরা মিস্টিমুখের বিদেশি বিদেশি দেখতে মেয়েকে নিয়ে হাজির। ইমাম ভাইকে বললেন এই কবির কবিতার বইটা প্রচার করতে টিভিতে। ইমামভাই বললেন, আমার অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে, মিলনকে ধরো। ইমদাদুল হক মিলন বইমেলার অনুষ্ঠান উপস্থাপন করেন চ্যানেল আইতে। নাসরীন জাহান ওদিকে ছুটলেন কবিকে নিয়ে। আমি রেহনুমাকে বললাম, নতুন কবিকে চিনেছো? মেঘ! সামহোয়ার ইন বস্নগের মেঘ। আফসানা কিশোয়ার। রেহনুমা কথা বলতে আগ্রহী। তারপর ঠিক হলো ওদের ব্যস্ততা কমলে কথা বলবো।

তারপর স্টুডেন্ট ওয়েজ। সৈয়দ মুজতবা আলীর আট খন্ড কিনলাম। আগামী থেকে কিনলাম, মাসুদা ভাট্টির তরবারির ছায়াতলে আর বাংলাস্তান। রেহনুমা কিনলো পাঠক সমাবেশ থেকে আরজ আলী মাতুব্বরের তিন খন্ড। এত ভারী ভারী খন্ড লন্ডন নিয়ে যাওয়ার পরিকল্পনা আঁটছি আমরা। তখন আবার পাওয়া গেলো বর্ধমান হাউজের নীচে নাসরীন জাহান ও আফসানা কিশোয়ারকে। রেহনুমা কথা শুরু করলো। তারপর কবির সাথে স্বল্পক্ষণের আলাপ। ফোন নাম্বার বিনিময়। যদিও বাংলাদেশে থাকতে ফোন করা হয়নি বা আর দেখাও হয়নি। তবে অন্যপ্রকাশ থেকে আফসানা কিশোয়ারের কমাযুক্ত শিরোনামের কবিতার বই 'পাল্টায় নারী, বাহারি' কিনেছি। সেখান থেকে আপনাদের জন্য একটি কবিতা:

মেয়েলি আড্ডার আড়ালে

বালিকারা (ভূতপূর্ব) কল্লোলে রোমন্থন করে মেয়েবেলা,
আছে হাসি, বোধের আদান-প্রদান, থাকে রূপের বিশ্লেষণ,
বরের স্বভাবচরিত বিষয়ক টুকরো শব্দের ফুলঝুরি,
সন্তানের প্রতি ভালোবাসার ফল্গুধারার অপার প্রকাশ;
বালিকারা সব বলে, বলে না কেবল আপন মনের
অতল খবর, তাদের সম্মিলিত আড্ডায় স-ও-ব থাকে,
থাকে না শুধু একে অন্যের অনুভব ছোঁবার
সেই কৈশোরিক সবুজ শপথ। তাই আড্ডার শুরু
থেকে সমাপ্তি পর্যন্ত তারা রয়ে যায় সেই একা,
তাদের কপালে নারী কিংবা মহিলা হবার পথে
পা বাড়ানোর চিরন্তন বলিরেখা, শেষ পর্যন্ত
বালিকারা 'নারীত্বে' বড় বেশি- বেশি একা।
(আফসানা কিশোয়ার)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

কঠিন বুদ্ধিজীবী

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা মে, ২০২৬ রাত ৮:৪৪




বুদ্ধিজীবী হওয়া এখন খুব কঠিন কিছু না- শুধু একটু সুন্দর করে কথা বলতে পারলেই হলো। মাথার ভেতর কিছু আছে কি নেই, সেটা বড় বিষয় না; আসল বিষয় হলো,... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

×