somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেসার্স বাংলাদেশ ইনকর্পোরেটেড ঃ ছোট হয়ে যাচ্ছে দেশ?

০৬ ই এপ্রিল, ২০০৭ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামাজ্র্যবাদ নিপাত যাক বলে অনেক মিছিল করেছি। সাম্রাজ্যবাদের চেহারা দেখতে পাইনি। উত্তর উপনিবেশবাদ কথাটা মনে হয় একটু একটু বুঝতে পারতাম। শুধু অর্থ নয় বুদ্ধির জন্যও যে বাধ্য হয়ে আমরা বিদেশের ওপর নির্ভরশীল এও দেখেছি কর্মক্ষেত্রে গিয়ে। আমার চেয়ে অন্তত: পাঁচশ' গুণ বেশি বেতনের বিদেশী পরামর্শককেও মাসের পর মাস শেখাতে পড়াতে হয়েছে কেবল দেশের কার্যপদ্ধতি নয় পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করার উপায়ও। সাহায্য প্রকল্পের 70% চলে যায় এরকম ডিগ্রি পাশ বিদেশি পরামর্শকদের জন্য, তাও দেখেছি। দেখতে দেখতে 2006 সাল।

বিদেশি অহেতুক সাহায্যের প্রকল্প বাতিল করে দিলে পরিবেশ সচিব, বিদু্যৎ সচিব ওএসডি হয়ে যান, এটা দেশের নির্ভরশীল অর্থনৈতিক অবস্থার কারণেই ঘটতে পারে বলে মেনে নিয়েছি। দেশের উন্নয়ন বাজেট বিদেশি প্রকল্পের বিদেশি পরামর্শকরাই তৈরি করেন এটা জানার পর আঁতকে উঠলেও সে আতংকের পারদ নামতে সময় নেয়নি। কিন্তু আমাদের রাজনৈতিক দ্বন্দ্বের মাঝে ভিনদেশি কূটনীতিকরা ঘুঁটি চেলে সরকার সাজাবে, এটা বোধের গভীরে গিয়ে আঘাত করে। নিজেকে, নিজের দেশ ও জাতিকে বড় বেশি অথর্ব করে তোলে নিজের কাছে। আমাদের রাজনৈতিক অঙ্গন ও ক্ষমতা নিয়ে রাজনীতিকরা সরব সংঘর্ষ করছেন এই দ্বন্দ্বকে আমি অগ্রগতির স্বাভাবিক স্তর মনে করি। কিন্তু ঘুঁটিবাজির সরকার যতই সোনার ডিমের আশ্বাস দেক, আত্মসম্মানবোধটুকুকে চৌচির করে দেয়।

নেপালের রাজা জ্ঞানেন্দ্র ষড়যন্ত্র করে পুরো পরিবার নিশ্চিহ্ন করে দেয়। আমি ভাবি, বাংলাদেশ অতো বর্বর নয়। বিন লাদেন সৌদি থেকে উড়ে এসে আফগানের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আমি ভাবি বাংলাদেশ অতো সহজ ভূমি নয়। মাহাথির ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের সূচক দেখিয়ে সহকর্মী আনোয়ারকে জেলে পুরে ফেলে। আমি ভাবি বাংলাদেশ অতো বোকাদের দেশ নয়। উর্দি চাপিয়েই পারভেজ মোশাররফ একটি দেশের সিইও হয়ে যায়। আমি ভাবি, গন্ডমুর্খরা আরো কতো সার্কাস দেখাবে। অথচ 2006 সালে বাংলাদেশের ক্ষমতায় দেখতে হলো এমন এক সরকার যাদেরকে সরকার না বলে ব্রোকার বলাই ভালো।

সাম্রাজ্যবাদের পুরাতন রূপে হয়তো চলছে না পুঁজিবাদের। যুক্তরাষ্ট্র সরকার হয়তো শিক্ষা নিচ্ছে প্রাইভেট সেক্টর থেকে। মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে। সে কারণেই হয়তো তারা এখন পৃথিবীর বিভিন্ন দেশের সরকার বানাচ্ছে বিজনেস এন্টারপ্রাইজের আদলে। কর্পোরেট কালচারের যুগ এখন। বিশ্বব্যবস্থায়ও বোধ হয় ঢুকে গেল কর্পোরেট সিস্টেম। দেশগুলো এখন বাণিজ্য-প্রতিষ্ঠান। দেশগুলো চালাচ্ছে এখন কর্পোরেট হেড অফিসের ঠিক করে দেয়া ম্যানেজমেন্ট বোর্ড। সরকার প্রধানরা এখন থেকে চিহ্নিত হবে চিফ এঙ্িিকউটিভ বা টপ বস হিসেবে।

ঘাস খোঁজা ভেড়ার পাল অনেকেরই হয়তো এতে কিছু যায় আসে না। এসব সার্কাসে তারা ঘাস থেকে মুখই তোলে না। আমি কিন্তু নিজের কাছে নিজে আরো ছোট হয়ে যাই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×