সবকিছু বিবর্ণ লাগছে আজ
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাদা কালো হয়ে আছে চারপাশ। বৃষ্টি পড়ছে ঝিরঝির করে আর তার সাথে মাঝে মাঝে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট তুষারবিন্দুর ধারা। ভয়াবহ ঠান্ডা বাইরে। এই ঠান্ডার মধ্যে নিজেকে গরম কাপড় দিয়ে প্যাকেট করে রাস্তায় নামতে একটুও ইচ্ছে হচ্ছে না। বাসস্টপটা বাসা থেকে যেটুকু দূরে তা হয়তো বেশি নয় কিন্তু যেতে যেতে ভিজে একসার হয়ে যাবো। সুরক্ষা হিসেবে রেইনকোট না ছাতা নেবো সেই সিদ্ধান্ত নেয়াটা বেশ কঠিন। ভিজে রেইনকোট নিয়ে বাসের সিট ভেজাতে খুবই অনিচ্ছা আমার। আবার ভেজা ছাতা টানাটানি ও হাজার মানুষের ভিড়ে একে সামলে রাখাটাও এক বিরাট বিড়ম্বনা।
এখান থেকে রাসেল স্কোয়ার যেতে হলে আবার বাস বদলাতে হবে। কয়েকটা আলাদা আলাদা বাস নেয়া যায় আলাদা আলাদা জায়গায় থেমে। সেও এক মাথা ঘামানোর মত বিষয়। 25 নম্বর বাসটাই সবার আগে পাওয়া যায়। এ আবার 24 ঘন্টার বাস। দিন-রাত চলে। প্রতি 5-6 মিনিট অন্তর অন্তর পাওয়া যায়। কিন্তুদিনের যেকোনো সময় লোক গিজ গিজ করে এতে। পূবের সেই শহরতলি রমফোর্ড থেকে অক্সফোর্ড সাকর্াস পর্যন্ত যায় আর গোটা তিনেক দরজা খুলে একসাথে মানুষ উঠায় বলে টিকেট না কেটেও অনেক মানুষ উঠে। ভিড়ের সেও একটা কারণ। তবে বড় কারণ হচ্ছে একদম মূল সড়ক ধরে অনেকগুলো ঘনবসতি এলাকা ছুঁয়ে আসে বাসটি। কিন্তু একটু লম্বা দূরত্বের গন্তব্যে বসার জায়গা না পেলে ভালো লাগে না। যাতায়াতের সময় এমনি এমনি নষ্ট হতে দিতে আমার ভীষণ আপত্তি। অন্তত: দিনের সংবাদপত্রটা পড়ার সুযোগ থাকা উচিত। ঘন্টাখানেক সময় শুধু দাাঁড়িয়ে দাঁড়িয়ে অপচয় করা যায় না।
25 নাম্বার বাসই নিতে হবে আজ। তাতে বৃষ্টি আর ঠান্ডার হাত থেকে বাঁচা যাবে কিছুটা। কিন্তু সবচে' ভালে া হতো না গেলে। কেনো যে গতক্লাসে না করে দিলাম না ছাত্রদেরকে। কাল থেকে বসন্তের ছুটিতে যাচ্ছে ওরা। নাহয় একদিন আগেই যেতো। এই ঠান্ডা আর বৃষ্টির সাথে লড়াই করে গিয়ে আমাকে হাজিরা দিতে হতো না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮

বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।
গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান...
...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুন