অনেকদিন পর দেখা পেলুম তোমার।
কোথায় ছিলে? কেমন ছিলে এতদিন?
নিশ্চয় বেশ। জেনেছি আমি
প্রেমিক তোমায় রেখেছে
সুখের স্বর্গরাজ্যে।।
আমার একটি মিনতি ছিল -
ধার দিবে কি আমায়,
তোমার প্রেমিক পুরুষ?
যে কিনা
এ নোংড়া, অন্ধকার, কলুষিত পৃথিবী থেকে
দুরে সরিয়ে রাখবে আমাকে।
বাঁচিয়ে রাখবে
আমার নির্মল আনন্দ,
আন্তরিক হাসি।
আমায় হাত ধরে পেঁৗছে দেবে
সৌন্দর্য, সৃজনশীলতা ও সমৃদ্ধির শিখড়ে।।
দোহায় তোমার ... প্লিজ
আজ যে আমার বড্ড প্রয়োজন
ভালোবাসা ও ভালোবাসার মানুষ 'র।।
প্লিজ!! ...
প্লিজ! মিনতি খানি আমার রেখো।
আর হঁ্যা, (যদি ভুলে গিয়ে থাক)
নামটি ছিল আমার -
বাংলাদেশ।।
21.05.06
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০০৬ সকাল ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




