somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাত সমাচার

২০ শে জুন, ২০০৬ ভোর ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুদিন পর আজকে সকালে বুকমার্ক করা পছন্দের ব্লগ গুলো খুলে আর এক দফা জামাত ঝড়ের চিহ্ন দেখতে পেলাম। জামাত প্রেমী ও জামাত বিরোধী সকলেই নিজ নিজ স্থানে অনড়। একদিক দিয়ে ব্যাপারটা আমার কাছে বেশ পজিটিভ মনে হচ্ছে কারণ আমাদের এই জেনারেশনের শিক্ষিত ও যোগ্য সন্তানেরা দেশ ও রাজনীতি নিয়ে চিন্তা করতেছে, যার ফলে সামনে হয়ত আমাদের রাজনীতি অঙ্গন আরেকটু সুন্দর হবে।

তবে যে জিনিসটি খারাপ লেগেছে তা হলো আমাদের নিজস্ব মতামতের উপর অটলতা এবং অযৌক্তিক সমালোচনা, উভয়পক্ষের। অবশ্য ধানসিঁড়ির পোস্টটি এর মাঝে ব্যতিক্রম।

মূল আলোচনায় যাওয়ার আগে কিছু প্রসঙ্গ কথা:

1. ভাল খারাপ মিলিয়েই মানুষ। কেউ ফেরেস্তার মত ধোয়া তুলসিপাতাও নয় আবার শয়তানেও নয়।

2. জামাত একটি সংগঠনের নাম, যার সদস্যরা বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের। সুতরাং জামাতী বলে জেনারেলাইজেশন করা ঠিক না।

3. অন্যান্য এশিয়ানদের মত আমরা বাংলাদেশীদের আই. কিউ বেশী হলেও ই.কিউ বা ইমোশনাল ইন্টেলিজেনস কম। আমরা বেশনালি খুব কম চিন্তা করতে পারি , এবং আমাদের চিন্তাধারা খুব বেশী ইনফ্লুয়েনসড।

এবার মুল কথায় আসি।

বাংলায় একটি কথা আছে - শাসন করা তাকেই সাজে আদর করে যে। অনুরুপ ভাবে কারো সমালোচনা করতে হলে তার ভালো দিক গুলোও তুলে ধরা উচিত।

এটাতো অন:স্বিকার্য যে
- জামাতের দুই মন্ত্রি বাংলাদেশের সবচে যোগ্য ও সৎ মন্ত্রিদের মাঝে অন্তর্ভুক্ত।

- জামাত বাংলাদেশের একমাত্র গণতান্ত্রিক সংগঠন (পুরোপুরি না হলেও)

- চারিত্রিক দিক দিয়ে শিবির কর্মীরা অনেক উঁচু মানের। অন্যান্য সংগঠনের কর্মীদের মত চাঁদাবাজ, মাদকাসক্ত ও নারীগঠিত কেলেনকারি নেই।

- ছাত্র সংগঠনগুলোর মাঝে শিবিরের সন্ত্রাসী কার্যক্রম সবচে কম।

তার মানে আবার এ নয়যে জামাত ধোয়া তুলসিপাতা। ব্যক্তিগত ভাবে আমি ইসলাম পছন্দ করলেও জামাতের ব্যাপারে আমার যে প্রশ্ন, তা হলো

- জামাতের ইসলাম নিয়ে আমার তেমন প্রশ্ন না থাকলেও, তারা ইসলামকে নিয়ে যেভাবে রাজনীতি করণ করেছে তা আমার পছন্দ নয়। অবশ্য রাজনীতি ইসলামের অংশ (রাসুল (সা.) নিজে একজন রাষ্ট্রপতি ছিলেন), কিন্তু তা একমাত্র অংশ নয়। ইসলামের মানবতামুলক, সমাজসেবা মুলক দিকটি জামাতের কার্যক্রমে নাই বললেই চলে।

- জামাতের কার্যক্রম দেখলে মনে হয়, ক্ষমতা পাওয়াই তাদের একমাত্র লক্ষ্য, কিন্তু রাসুল (সা.) জীবনি কি আমাদের তা শিক্ষা দেয়? মক্কার কুরাইশরা কিন্তু তাঁকে শাসন ক্ষমতা অফার করেছিল...

- জামাত অনেক কার্যক্রমে ইসলামের প্রতিফলন দেখা যায়না। (যেমন আওয়ামী আমলে সাঈদি'র নারী নেত্রীত্ব হারাম ফতোয়া, কিন্তু পরবর্তিত তার নিজেরই নারী নেত্রীত্ব মেনে নেওয়া)

====================

এনিওয়ে, আমার উদ্দেশ্য জামাতের গান গাওয়াও নয়, আবার জামাতের সমালোচনা করাও নয়। দ্য পয়েন্ট আই ওয়ান্ট টু মেইক ইস - সমালোচনা যারা করতে চান, তাদের প্রতি আমার অনুরোধ -

অবজেক্টিভ সমালোচনা করুন।

আর যারা জামাত প্রেমী (সরি টার্ম টা আমার কাছে তেমন ভালো লাগতেছেনা, কিন্তু অন্য কিছু মাথায় আসছেনা) দের প্রতিও একই অনুরোধ

একটি সত্যিকার ইসলামী দলের মত আগে আপনারা নিজেদের ঘর ঠিক করুন। ইসলাম হচ্ছে সত্য'র প্রতিমা, আর অবশ্যই 'সত্যা সমাগত, মিথ্যা অপসৃত'। রাসুল (সা.) কিন্তু নিজ চরিত্র মাধুর্য দিয়েই বিশ্ব জয় করেছেন, সত্য-মিত্যার মাধ্যমে উনার বিরুদ্ধবাদীদের মোকাবিলা করে নয়।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

×