সে যাত্রায় বেচে গেলেও এর পরের মাসে একাউন্ট খুলতেই হলো। বাংলাদেশে আমার কয়েকজন বন্ধু সামহোয়ের'র সদস্য হওয়ার পর থেকেই গুতানো শুরু করল, অনেকটা জোড়াজোড়ি পর্যায়ের।
এখন তো আমি প্রায়ই আফসোস করি কেন যে ফয়সাল ভায়ের পরামর্শ কানে তুলিনি। সামহোয়েরে নেহাত অন্যান্য ব্লগিং সাইটের মত নয়, কেমন জানি অদৃশ্য কোন সুতোয় সবার মন নিয়ে মালা গেঁতে রেখেছে। অসাধারণ সব মানুষের অসাধারণ সব লেখা, ইচ্ছে হই সারাদিনই এখানে কাটিয়ে দিই। তবে আমার সবচে' ভাল লেগেছে গুটি কতক আন্তরিক মানুষের কর্মচঞ্চলতা। এদের কারণে আমি দেশ ও দেশের মানুষকে নতুন করে দেখতে শিখেছি।
আর ভালো লাগে নিজের বস্তাপঁচা লেখাও ছাপা হচ্ছে, আর কেউ কেউ পড়ছে দেখে। কে না তার সৃষ্টিকে ভালো না বাসে, হাজার কুলাংকার হলেও।। শুধু একটিই অভিযোগ (যদিও উত্তাপক আমি নই)। এখানে ব্লগিং করতে গিয়ে বড় বউ (ইংরেজী ব্লগ) আর বস (লেখাপড়া) নাকি চরম অবহেলিত!!!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




