---------
আরব শুয়োড়েরা বলে আমরা মানুষ না,
মানুষের নাকি দয়া মায়া থাকে।
আচ্ছা বলুন তো
আমাদের কি দয়া মায়া নেই?
সৈনিকদের কে কি আমরা বলিনি
"avoid civilian casualty"
তিনশতাধিক নিহত পশুদের মাঝে তো হিযবুল্লাহ টেরোরিস্টও ছিল -
মানুষ - 2
---------
মা দেখ দেখ
এই মেয়েটির কত সুন্দর সুন্দর খেলনা।
ইস! আমার যদি ঐটার মত একটি লাল পুতুল থাকত!!
আচ্ছা মা? ওদের দেশেও কি এখানকার মত নিত্যদিন বোমা পরে বৃষ্টির মত?
ওটাও কি আমাদের মত অ-মানুষ দের দেশ??
মানুষ - 3
---------
আমি মানুষ নই
মানুষ হলে -
শুধু লিখে প্রতিবাদ জানাতাম না,
বা দু - দন্ড হা পিত্যেশ করেই ক্ষান্ত হতামনা।
আর্ধপৃথিবী অনাহারে রেখে উদরপূর্তি
পরমানন্দে স্ত্রী সঙ্গম
নরম বিছানায় সুখ নিদ্রা -
কোন কিছুই নিশ্চিন্তে ভোগ করতামনা।
হয়তো বা এখনো মানুষই আছি।
অনড় হাত,
নিশ্চল পা,
দৃষ্টিহীন চোখ ও
অন্তরহীন হৃদয়
সর্বস্ব মানুষ।।
শুধু মৃত্যু পথযাত্রী বিবেকটাই
এখনো ঠিকে আছে ধুকে ধুকে ।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



