somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেলুকাস!আমরা বড়ই অদ্ভুত

১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা অপ্রিয় সত্য কথা। এই কথাটা আমাদের শ্রদ্ধা ভাজন এক বড় ভাইয়ের ।আমারও খুব যৌক্তিক মনে হয়েছে কথাটা।

আমার দেশে কোন পাবলিক নাই!(আক্ষেপ করে) এরা কোনও কিছু বোঝেনা। এরা ঠিকমত কিছু করেনা। সবই গোলে হরিবল।
বেশ আগে বলেছিলেন।
মূল প্রসঙ্গে যাই -সেটা হল আমরা একটা পিকিউলিয়ার দেশে বাস করি। আমরা আমাদের নিজেদের সমস্যা সমাধান করতে পারিনা। ডেকে আনি পাড়া প্রতিবেশি বড় কোন শক্তিধর দেশের প্রতিনিধিদের ।তাদের কাছে আমরা বিচার দেই। কান্না কাটি করি। তাদের দেশের মিডিয়ায় বাংলাদেশের রাজনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলে সাড়ম্বরে প্রচার করি। রেফারেন্স টেনে বলি -দেখছেন দেশে কি হচ্ছে। প্রতিটি সরকারের আমলে এই একই চিত্র। কারও কোনও মাথা ব্যথা নেই। আমরা আমজনতারাও এখন বলাবলি করছি,তারানকো,মজিনা,হেদার ক্রুডেন,পংকজ শরণ মনে হয় রাজনৈতিক অচলাবস্থা দূর করতে পারবে।
যাই হোক এই হল আমাদের মানসিকতার অবস্থা।


এক দল বলছে তাদের অবরোধে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। আরেক দল বলছে জনগণ তাদের প্রত্যাখ্যান করছে। বিভ্রান্ত হয়ে যাই। কারা সমর্থন করছে আর কারা করছেনা। কিন্তু যে জনগণের দোহাই তারা দিচ্ছেন সেই পাবলিকের তো বারটা বাজতেছে।



প্রশ্ন জাগে তাহলে বাসে পেট্রোল বোমায় নিহত হল কোন দলের কর্মী। আমার জানা মতে তারা কোন রাজনৈতিক দলের সদস্য নয়। তাহলে হলটা কি?
১৮দল বলছে এটা সরকারের এজেন্টরা করেছে আর ১৪দল বলছে এটা বিএনপি-জামায়াত করেছে।

রাজনৈতিক দলগুলোর কি কোন দায় নে্ই সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা বিধান করার। নাকি ক্ষমতায় থাকতে আর ক্ষমতা দখল করতে মরিয়া হয়ে ন্যায় নীতি মানবতাবোধ বিসর্জন দিতেই উদগ্রীব?
তবে এই যে দায় না নেয়ার প্রবণতা রাজনৈতিক দলগুলোর মধ্যে
বিরাজ করছে তার খেসারত এখন যেমন দেশের মানুষ দিচ্ছে ভবিষ্যতে আরও তীব্রভাবে দিতে হবে তাদের । রাজনৈতিক দলগুলোকেই আস্তাকুড়ে নিক্ষেপ করবে দেশের মানুষ্।






সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×