
তোমার চোখে আমি আমার আকাশ টা দেখতাম .
কিন্তু কখনো বুঝতে পারেনি তার বিশালতা .
আমি ছাড়াও অনেকে যে উড়তো।
বোকা আমি,
সেই আকাশের একটিমাত্র ঘুড়ি হয়ে
উড়তে চাইতাম সব সময়।
যত দূরেই উড়ে যেতাম না কেন,
তোমার ভিতরে থাকতাম।
ভাবতাম,
যত দূরেই যাই না কেন,
তোমার ভিতরেই আছি।
হঠাৎ তোমার বিশালতায়,
আমি হারিয়ে গেলাম।
আমি বুঝে গেলাম,
আজ তোমার আকাশে
অনেক রংয়ের ঘুড়ি ওড়ে।
তুমি ভাল আছ।
সব হারিয়ে এখন আমি
আমার চোখে আকাশটা দেখতে শিখেছি।
এখন ইচ্ছের আকাশ ইচ্ছে মত রাঙাই।
তুমি ভালো আছো,
তাইতো সব ইচ্ছেগুলো
আমার আকাশকে জানাই।

সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



