somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনশেষে বেহায়া না হতে পারলাম তাহলে ভালোবাসলাম কই

০৬ ই মে, ২০২০ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার কি কিছুটা সময় হবে আমার কিছু কথা ছিল, তোমার মুডটা নষ্ট করার জন্য আগেই সরি বলে নিচ্ছি,


আমি জানি এই পর্যন্ত বুঝে না বুঝে যা করেছি তা সত্যিই কোনো ক্ষমা হয় না, তবুও যদি ক্ষমা করে দাও অনেক ভালো হয়, এতকিছুর পিছনের মানুষটা তো আমি ছিলাম, আমি শুরু করেছি শেষটা আমাকে করতে হবে, মাঝে মাঝে রাগের মাথায় তোমাকে অনেক কিছু বলে ফেলতা্‌ম, আমি জানি এগুলো আমারই দোষ, থাক না আমাকে মনে করিয়ে দিতে হবে না,মেনে নিচ্ছি সময়-অসময় আসলে একটু বেশিই হিংস্র হয়ে গিয়েছিলাম,তারপরও যদি কখনো আমাকে দরকার হয় আমাকে ডাকবে আমি চলে আসবো তোমার কাছে, আমিও তোমার কাছ থেকে এটাই আশা করছি, মনে পড়ে, আমাদের গত তিনটি বছর কত ভালো মুহূর্ত কাটিয়েছি আমরা, কতগুলো বসন্ত কতগুলো বৈশাখ কতইনা ভালো ভালো সময় মুহূর্ত, যেগুলো কাটানোর জন্য মানুষ মরিয়া হয়ে থাকে জীবনের কোনো না কোনো নির্দিষ্ট সময়, এটাও মেনে নিলাম সম্পর্কটা ভাঙ্গার কারণে পুরোটা দোষ আমারই ছিল, শুধু এতোটুকু বলতে চাই আমাদের দুজনের মনে পরস্পরকে নিয়ে যেন ঘৃনা জন্ম না হয়,আমরা একটা সম্পর্কে ছিলাম সে সম্পর্ক থেকেই বলছি, আমার তরফ থেকে তুমি কোনদিনও অপমান কোন কটুক্তি ক্ষতির শিকার, তুমি হবে না, হয়তোবা অন্য পুরুষের সাথে আমাকে গুলিয়ে ফেলতে পারো‌ এটা করোনা, নিজের ডিভোর্সি বউকে এসিড আমি ছুঁড়বো না, পাড়ার ভাড়া করা গুন্ডা দিও তোমাকে উত্ত্যক্ত করাব না, তবে এতোটুকু তোমার কাছে অনুরোধ করবো, তোমার যে কোন বিপদে যেন আমি সবার আগে ডাক পায়, তোমাকে যদি কিছুটা সাহায্য করতে পারি, তবে নিজে কিছুটা শান্তি পাবো, আচ্ছা আমাদের ডিভোর্স হয়ে যাওয়ার পর কি আমার সাথে দেখা করবে যদি আমি বলি, বিশ্বাস করো আমি বলবো না ফিরে চলে আসো আমার জীবনে আবার, তোমার উজ্জ্বল জগত থেকে টেনেহিঁচড়ে অন্ধকারের জগতে আনতে চাইবো না, আমি চাই তোমার উজ্জ্বল জগতে তুমি নতুন করে শুরু করো বিয়ে করে ফেলো, আচ্ছা আমার এই কথাগুলোর কি কখনো রিপ্লাই আসবে, নাকি আসবে না? নাকি সেই কোর্টেই আমাদের কথা হবে, গতদিন ও আমার সাথে ঠিকমত কথা বললে না কোর্টে, তোমার বাবা আর উকিল সেই সুযোগটুকু আমাকে দিলো না, আচ্ছা একটা কথা বলতে পারো এত তাড়াতাড়ি কি আমাদের মধ্যে এত বেশি দূরত্ব চলে এসেছে, কই ঠিক সেদিনও আমি মরে যাওয়ার কথা বললাম তোমাকে, তুমি আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলতে এতই কি সোজা নাকি আমাকে ফেলে চলে যাওয়া, আর আজ সেই আমি কি মরে গেলাম, নাকি বাঁচলাম, আমার খাওয়া-দাওয়া আমার অস্তিত্ব থাকা না থাকার তোমার কোন কিছু আসে যায় না, এতটা বেশি কিভাবে এত জলদি বদলে গেলে,আমি জানি এবার আমাদের ডিভোর্স টা সত্যি সত্যি হয়ে যাবে,তুমি আমাকে আর আমি তোমাকে প্রাক্তন বলব তবুও আমার শেষ চেষ্টা করে যাচ্ছি আমি, তোমাকে ফিরিয়ে আনার জন্য, কারণ তুমি বলেছিলে, যদি দিনশেষে বেহায়া না হতে পারলাম তাহলে ভালোবাসলাম কই, জানি আগের মেসেজ গুলোর মত এটারও কোন রিপ্লাই আসবে না, জেনে ও মেসেজটা তোমাকে পাঠালাম, মনে হচ্ছে এবার আমাদের ডিভোর্সটা হয়ে যাবে, তবু শেষ চেষ্টা করতে ক্ষতি কি, তুমিনা প্রাক্তন এর তকমাটা ইচ্ছা করে নিজের গায়ে মেখে নিচ্ছ, যতটা নিজের গায়ে মাখার তার থেকে বেশি মাখিয়ে দিচ্ছো আমার গায়ে, ওই যে সে কথাটা বুকে লোহা এর মতো আটকে আছে,যদি দিনশেষে বেহায়া না হতে পারলাম তাহলে ভালোবাসলাম কই.
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০২০ সকাল ৯:৩৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×