somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিভ্রান্তদের জন্য আমার ছোট্ট দিক নির্দেশনা, অনেক হয়েছে সংঘাত আর না!!

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাদিসে আছে- “যারা দেশরক্ষার উদ্দেশ্যে সীমান্ত পাহারায় বিনিদ্র রজনী কাঁটায় তাদের জন্য রয়েছে জান্নাত।” যারা দেশকে ভালবাসে না অবশ্যই তারা চরম অকৃতজ্ঞ। আর যারা অকৃতজ্ঞ তারা ধার্মিক হতে পারেনা। তারা দেশদ্রোহী ও জঘন্য চরিত্রের লোক। দেশকে হিফাজত না করতে পারলে ধর্মকে হিফাজত করা যায় না, দেশের মানুষকে রক্ষা করা যায়না, তাদের স্বার্থ রক্ষা করা যায়না।

বাংলাদেশের মানুষ অত্যন্ত সহজ সরল সাধারণ এবং ধর্মপ্রাণ। একই সাথে তাদের রয়েছে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষা ও জ্ঞ্যানের অভাব। সেই সুযোগ কাজে লাগিয়ে ধর্মের লেবাসধারী কিছু মানুষ অন্তরে হায়েনার মতো হিংস্রতা নিয়ে মানুষকে করছে বিপথগামী। বিদ্বেষের আগুন জ্বালিয়ে একটি সাম্প্রদায়িক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে আমাদের। ইসলামের সুনাম, মর্যাদা ক্রমাগত নষ্ট করে চলেছে তারা। ইসলামের অপ্রকাশ্য শত্রু তারাই এবং অপ্রকাশ্য শত্রু সবসময় প্রকাশ্য শত্রু অপেক্ষা ভয়ঙ্কর।

আজকে কিছু হিংস্র পশুর দিকনির্দেশনায় যেসব মুসলিম ভাইয়েরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদেরকে আমার একটাই কথা, আপনারা যে নেতার জন্য আজ তাণ্ডবলীলা করছেন তাদের কয়জন আত্মীয়স্বজন ছেলেমেয়ে মাঠে নেমেছে বিচারের প্রতিবাদে। ঢালের মতো আপনাদের ব্যবহার করে তারা কিন্তু ঠিকই নিরাপদে আছে আর আপনাদের ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে। পবিত্র কোরআনে স্পষ্ট দিকনির্দেশনা আছে,
“শৃঙ্খলাপূর্ণ পৃথিবীতে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করোনা।’’ (সূরা আরাফঃ ৫২)
আরও রয়েছে,
“তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা করবে না, নিশ্চয়ই আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পছন্দ করেন না।’’ (আল-কাসাসঃ ৭৭)

যারা অনলাইনে অফলাইনে মুক্তিযুদ্ধ, শাহবাগ সহ সারাদেশের গণজাগরণ সম্পর্কে মানুষের নিকট বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে, জামায়াতের অপকর্ম গোপন করছে তারা কোনভাবেই মুমিন মুসলমান হতে পারেনা। পবিত্র কোরআনে বর্ণিত আছে,
“তোমরা সত্যের সাথে অসত্যের মিশ্রণ ঘটাইয়ো না এবং জেনেশুনে সত্য গোপন করো না” (বাকারাঃ ৪২)

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনাদর্শ থেকে স্পষ্টতই আমরা দেখতে পাই ধর্মের বিরোধিতাকারী কাফের, মুরতাদ, নাস্তিকদের হত্যা করার জন্য নবী (সঃ) বা উনার সাহাবীগন উদ্ধত হতেন না। বরং তাদের ইসলামের পথের আসার দাওয়াত দিতেন, হেদায়াতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা জানাতেন। আমাদের প্রিয় নবীজীকে (সঃ) আমরা ভালোবাসি আমাদের জীবনের চাইতেও বেশী এবং এরচে বেশী ঘৃণা করি যারা নবীজীকে (সঃ) নিয়ে মিথ্যা, ব্যঙ্গাত্মক, অশ্লীল কাহিনী রচনা করে। কিন্তু যারা শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে নবীজীর নাম ব্যবহার করে কিন্তু কখনো নিজেদের কর্মে ইসলামের প্রতিফলন ঘটায়না তাদেরকে প্রতিহত করা আমাদের নৈতিক দায়িত্ব।

ধর্ম ও দেশ রক্ষার যুদ্ধ আজ অভিন্ন এবং তা কোনও ভাবেই বিপরীতমুখী নয়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×