somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাদকের মা ধূমপান; আসুন সমাজকে করি ধূমপান মুক্ত

১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে যেভাবে মাদকের নেশায় তরুন সমাজ জর্জরিত হচ্ছে এবং এটা অবশ্যই আতঙ্কিত হওয়ার মতো একটা বিষয়। নেশায় বুঁদ থাকাকে আজকাল ফ্যাশন স্টাইল মনে করা হয়। ভার্সিটির গ্যালারীতে গেলে একধরনের ভয়াবহ দৃশ্যই দেখা যায়, যেভাবে ছেলে মেয়ে সমানে সিগারেট খায় মনে হয় জীবনে এরচে মজার জিনিষ কোনদিন জীবনে খায়নাই। বুজুর্গ মুরুব্বী অভিভাবকরা যতই উপদেশ দিকনা কেন আমরা সেগুলা এক কান দিয়ে ঢুকাই আরেক কান দিয়ে বের করি। সুতরাং আমার মনে হয় তরুন সমাজ যদি নিজে থেকে এগিয়ে যায় মাদকের বিরুদ্ধে হয়ত বাকি তরুণরাও সেটাকে ভালভাবেই গ্রহন করবে। আমি অনেকদিন ধরেই ভাবছি মাদক নিয়ে কিছু লিখব; আজ থেকে শুরু হল মাদক বিরোধী আমার যাত্রা। আমার কাজ লিখা আপনাদের কাজ ছড়িয়ে দেয়া। জানবি না মাদকের অপকারিতার কথা? জোর করে জানাবো; ঘাড় ধরে জানাবো; জানতেই হবে। ঘৃণায় মুখ ফিরিয়ে নিতে হবে মাদক থেকে।

মাদকের শুরুটাই হয় সিগারেট থেকে, নেশার বীজ বলা যায়, আস্তে আস্তে চারা গজায় গাছ হয় ডালপালা ছড়ায় ছিটায় দেয়। সিগারেটকে বলা হয় মাদকের মা। সিগারেটে ক্ষতিকর যা কিছু আছে সে সম্পর্কে সবাই কমবেশি জানে। দেখা গেছে, মাদকের ভয়াল ছোবলে যারা আক্রান্ত, তারা সবাই কোনো না কোনোভাবে ধূমপানের মাধ্যমে এ পথে এসেছে। সুতরাং ধূমপানকে কোনোক্রমেই হালকাভাবে দেখা যাবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০০৪ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর তামাকজনিত রোগে মারা যায় ৫৭ হাজার মানুষ। পঙ্গুত্ব বরণ করে তিন লাখ ৮২ হাজার। মরবেন নাকি পঙ্গু হয়ে থাকবেন ডিসিশন নিয়ে নেন। এটি ২০০৪ সালের হিসাব, কিন্তু বর্তমানে এই সংখ্যা অনেক বেশি হবে। সর্বপ্রথম নীরব ঘাতক এই নেশাদ্রব্য থেকেই সবাইকে সতর্ক থাকতেই হবে।

এখন কীভাবে ছাড়বেন সেটি আপনার প্রশ্ন। আপনি নিজেই ধূমপান শুরু করেছেন, ছাড়ার প্রধান দায়িত্ব নিতে হবে আপনাকেই। সব সময় সচেতন থাকতে হবে। ধূমপান না করার জন্য তীব্র ইচ্ছা পোষণ করতে হবে। প্রয়োজনে পরিবারসহ আত্মীয়স্বজন সবার সামনে ধূমপান না করার ঘোষণা দিতে হবে। তাতে ধূমপান ছাড়ার জন্য নিজের মধ্যে অতিরিক্ত দায়বদ্ধতা তৈরি হবে।

যে পরিরেশে গেলে ধূমপানের আশঙ্কা থাকে, সেসব পরিবেশ বর্জন করতে হবে। হঠাৎ ছয় মাস, এক-দুই বছর ভালো থাকার চেষ্টা করলাম, বিষয়টি তা নয়। এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া। অর্থাৎ, সারা জীবন ভালো থাকার চেষ্টা করতে হবে। সর্বোপরি আপনাকে উদ্বুদ্ধ করার জন্য কিছু ভালো মানুষ আপনার পাশে থাকতে হবে। একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যত ভয়ংকর মাদক হোক বা ধূমপান হোক, কোনো মানুষ যদি নিজ থেকে ছাড়ার ইচ্ছা পোষণ করে, তাহলে এটা নিশ্চিত যে সে ছাড়তে পারবেই।

আজকাল বিশেষ কিছু ওষুধ পাওয়া যায়। এ ওষুধ তিন-চার মাস খেলে ধূমপানের নেশা চলে যায়। এ ছাড়া নিকোটিন গাম পাওয়া যায়—এটা খেলে ধূমপানের নেশা থাকে না। তবে নিকোটিন গাম খাওয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আচ্ছা সব বাদ; ধর্ম মানেন? তাইলে পবিত্র কুরআনের আয়াত টা পড়েন,

“পবিত্র বস্তু থেকে তোমাদের যা জীবিকা হিসেবে দিয়েছি, তোমরা তা আহার কর।”(সুরা তাহা :৮১)
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×