somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন রফিক মিয়া আর রাজনৈতিক অবরোধ

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ভোর ছ'টায় ঘুম থেকে উঠল রফিক। অন্যান্য দিন সাধারনত এত সকালে তার ঘুম ভাঙে না। ছোটখাট একটা এনজিওতে চাকরী করে, বেতন যা পায় তার সিংহভাগ চলে যায় গ্রামের বাড়িতে। তা দিয়ে কোনভাবে রফিকের অসুস্থ মা আর স্কুল পড়ুয়া ছোট বোনের চলতে হয়।

আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠার কারন হল আজ মাসের ৭ তারিখ। আজ তার বেতন হওয়ার কথা, কিন্তু বেতনের টাকাটা আনতে হয় তাদের এনজিওর মূল অফিস মতিঝিল থেকে। এরচে বড় কারন দেশে নির্বাচন নিয়ে সরকার আর বিরোধীদলের মধ্যে ঝামেলা চলছে। আজ সারাদেশে অবরোধের ডাক দিয়েছে বিরোধীদল।

গত সপ্তাহে ছোট বোনটা চিঠি দিয়েছে, তার স্কুলের ফিস, মায়ের অসুধ আর সংসারের খরচের জন্য টাকা পাঠাতে হবে। সুতরাং পায়ে হেটে গিয়ে হলেও বেতনটা তুলতে হবে।

গোসল করে আর নাশতা করার জন্য অপেক্ষা করলনা রফিক। দক্ষিনখানের মেস থেকে বের হয়ে হেটে চলে আসল এয়ারপোর্ট। রাস্তাঘাট একদম ফাকা তবে কয়েকটা লোকাল বাস চলছে। মতিঝিলের দিকে যাচ্ছে এরকম একটা বাসে উঠে পরতে পারলেই হয়।

১০-১২ জল যাত্রী নিয়ে আসা মতিঝিলের বাসেই আরাম করে বসার সিট পেয়ে গেল রফিক। অবরোধের জন্য মনে মনে ধন্যবাদ দিল বিরোধীদলকে। সিটে গা এলিয়ে দিয়ে ভাবল মতিঝিল তো অনেক দূরের পথ, একটু ঘুমিয়ে নেয়া যাক।

পরিশিষ্ঠ: শাহবাগে মতিঝিলগামী একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন জ্বেলে দেয় দুর্বৃত্তরা। অগ্নিদগ্ধ ১৯ জনকে ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পর দুজনকে মৃত ঘোষনা করেন ডাক্তাররা। একজনের মানিব্যগ থেকে প্রাপ্ত ঠিকানায় তার লাশ তার গ্রামে পাঠানো হয়। তার নাম রফিক মিয়া। রফিক মিয়ার সৌভাগ্য, লাশ পাশে রেখে একটি অসুস্থ মায়ের আর্তচিতকার আর একটি বোনের হাহাকার দেখতে হয়নি তার।

[সরকার আর বিরোধীদল যারাই থাক না কেন, ঘটনা অপরিবর্তিত থাকবে।]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×