দয়া করে ভিন্ন মত যারা গ্রহণ করতে পারেন না তারা এই ব্লগে কোন অশালিন মন্তব্য করা থেকে বিরত থাকুন।গঠন মুলক এবং শালিন ভাষায় যে কোন মন্তব্য কে স্বাগতম।
আমি আসলে সামুর একজন নিয়মিত পাঠক এবং ভক্ত।এখানে যারা লেখালেখি করেন অবশ্যই তারা আমার থেকে অনেক বেশি জানেন ।আমি শুধু কমেন্ট করার জন্য সামুতে রেজিস্ট্রেশন করেছি,ব্লগিং এর জন্য নয়।বুঝতেই পারছেন আমি একজন আমজনতার মধ্যে।বেশ কিছুদিন ধরে একটা বিষয় লক্ষ করছি সামুতে।সেটা হল ব্লগার থাবা বাবা এবং মাহমুদুর রহমান কে নিয়ে।যদিও থাবা বাবার পোষ্ট গুলি তাকে হত্যার পর সামু থেকে মুছে দেয়া হয়।আমার কথা হল থাবা বাবা নাস্তিক হোক আর আস্তিক হউক এটা তার ব্যাক্তিগত মতামত।তার মত বিশ্বে কোটি কোটি এইরকম আছে।তাতে আমাদের কোন অসুবিধা নাই।কিন্তু যেখানে ৮৮%মুসলিম ইসলামে বিশ্বাসী সেখানে তার আজেবাজা পোষ্ট দিয়ে কারো ধরমীয় অনুভুতিতে আঘাত করার কোন রাইট নাই।এখন কথা হল থাবা বাবা যদি এই রকম লেখালেখি নাই করতেন,তাহলে কেন তার পোষ্ট মুছে দেয়া হল?তার ফেসবুকে এইরকম অনেক কথা রয়েছে যেগুলি কোন ধরমিয় মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।আর আমার দেশ পএিকা যখন তার এইসকল বিষয় প্রকাশ করতে শুরু করেছে তখন অন্যান্য পএিকা গুলি তাকে বিশুদ্ধ প্রমাণে মহাব্যাতি ব্যাস্ত।
যখন আমার দেশ স্কাইপি সংলাপ একের পর এক প্রকাশ করা শুরু হল,তখন প্রথম দিকে রোল উঠল যে এইগুলি বিচার কে বানচাল করার জন্য ষড়যন্ত্র।কিন্তু ট্রইবুনালের বিচারপতি পদত্যাগ করে নিজেই প্রমাণ করলেন যে এটা সত্য।আমাদের নাস্তিকতায় কোন সমস্যা নাই কিন্তু কারও বিশ্বাসে আঘাত করে কিছু বলা এটা তো ঠিকনা।আমার দেশ তার সম্পরকে এতকিছু প্রকাশ করছে কিন্তু একজন ও তো এটা ভুল প্রমাণ করতেছেনা কোন ডকুমেন্ট দিয়ে।ভুল ও প্রমাণ করবেন না আবার বলবেন আমার দেশ উস্কানি দিতেছে।ব্লগার আসিফ এর কারযকলাপ কে না জানে।তার ওপর যে হামলা হল কিছুদিন আগে কই সে তো এখনও প্রকাশ করলনা কে এটা করেছিল?তার তো সেন্স ঠিক ছিল এই সত্যটা প্রকাশ করার জন্য।কেন করল না?যদি ব্লগার আসিফ এইরকম লেখলেখি করতে পারে তাহলে অবশ্যই থাবা বাবাও পারে।সমস্যা হল যে থাবা বাবার লেখা গুলি আমার দেশ প্রকাশ করায়।তাহলে কেউ অপরাধ করবে,আর সেটা কেউ প্রকাশ করলে প্রকাশ কারী হবে আসল অপরাধী।বাংলাদেশের মানুষের ধরমীয় অনুভুতির কোন দাম নাই তাহলে।বাংলাদেশে এইরকম পরিবার হয়তোএকটাও পাওয়া যাবেনা যেখানে সবাই নাস্তিক ।
সরকার এমনিতেই আমার দেশের ওপর নাখোস তাদের বিভিন্ন কারযকলাপ ফাস করার জন্য,এই রকম সাহস কোন পএিকা দেখায়নি।অথচ আমরা তাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করছি,তার প্রতিষ্ঠানে হামলা করছি,মামলা করছি।যেহেতু আমরা সত্য শুনতে পারিনা,সেহেতু সরকার বাকশাল কায়েম করলেই পারে।এতো হামলা মামলার দরকার কি?তারা তাদের পছন্দের মিডিয়া রেখে বাকিগুলেকে নিষিদ্ধ করে দিক।তাতে কিছু তরুণ প্রজন্ম ও খুশি,সরকার ও খুশি আর সবচেয়ে যেটা বড় সুবিধা আর কোন স্পরশকাতর সত্য কেউ প্রকাশ ও করবেনা।তাতে উস্কানিদাতাও থাকলোনা,আর কোন ঝামেলা হয়না।সবাই যা খুশি তাই লিখবে,করবে।তাই বলছি এত হামলা মামলার দরকার নাই,মাহমুদুর রহমান কে ফাসি দেয়া হোক।এটাই এখন দাবী হওয়া উচিত।
পুনঃশ্চ:যা কিছু রটে কিছু তো বটে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

