ছাত্ররাজনীতির এ কেমন রূপ ?
১১ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাঝে মাঝে নিজেকে নিয়ে খুব গর্ববোধ করি যখন ভাবি আমি ঢাবিতে পড়ছি । আবার লজ্জাবোধ করি যখন দেখি আমার বিশ্ববিদ্যালয়ের মেধা
বী ছাত্ররাই কিনা সব আত্মসম্মানবোধ বিসর্জন দিয়ে একজন দূর্নীতিগ্রস্ত নেতা বা নেত্রীর নামে আত্মহারা হয়ে স্লোগান দিচ্ছে । তাদের মুক্তির জন্য অনশন নাটকও করছে । হায়,এটা কি ছাত্ররাজনীতির কাজ? নাকি ছাত্রসমস্যা সমাধান করা ছাত্ররাজনীতির প্রধান কাজ?
প্রতিদিন হাজারো ছাত্রছাত্রী জীবন হাতে নিয়ে ঝুলে ঝুলে মানবেতর ভাবে ভার্সিটি বাসে করে যাতায়াত করছে। অধিকাংশ বাসগুলোর খুবই করুণ অবস্থা। অথচ কতৃপক্ষ প্রতিবছর ত্রিশ লক্ষেরও বেশি টাকা ভাড়া করা বাসগুলোর জন্য ব্যয় করছে। যা ঠিকমত পরিকল্পনা করলে বেশ কয়েকটি নতুন বাস কেনার কাজে ব্যয় করা যেত। কিন্তু গুজব আছে বাস ইজারা নেয়ার এই পুরো ব্যবস্থায় এই ছাত্রনেতারাসহ সবাই বখরা পেয়ে থাকে। এ কারনেই এসব মেধাবী ছাত্রনেতারা অর্থের কাছে বিক্রি হয়ে যাওয়ায় ছাত্রদের সমস্যা নিয়ে কথা বলার সময় তারা পাননা।
এছাড়াও আরও কত লজ্জাকর কান্ডকীর্তি যে তারা করেন তা অনেক ব্লগারেরই জানা। তারাও যদি এদের স্বরূপ তুলে ধরতে এগিয়ে আসেন তাহলে হয়তো নতুন যুগের সূচনা হতে পারে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুন
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন