সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৬
ধর্ষণের প্রতিবাদ করায় ধর্ষকরাই গুলি করে খুন করলো যুবককে, আমাদের প্রশাসন কোথায় ! মদদদাতা ও পুলিশেরও বিচার হওয়া উচিৎ!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ভাবতে অভাক লাগে এই কোন সমাজে বাস করছি আমরা। কেউ ধর্ষিত হবে, খুন হবে, লুট হবে প্রতিবাদ করতে পারবোনা। প্রতিবাদ করলেই প্রকাশ্যে গুলি করে ঝাঝরা করে দেয়া হবে বুক। ঝরে যাবে তাজা প্রাণ। এ কেমন কথা। এমতো হওয়ার কথা নয়। কোম্পানীগঞ্জের ঘটনার পর কি আমাদের দেশের সরকার ও প্রশাসনের টনক নড়বে। কোম্পানীগঞ্জ একটি ভিআইপি এলাকা। বর্তমান যোগাযোগমন্ত্রীর বাড়ি সেখানে। প্রতিবাদি যুবক মারুফ কোন অন্যায় করেনি। নিহত প্রবাসী ব্যবসায়ী মারূফের অপরাধ ছিল সে তার এলাকার ধর্ষিতা এক তরুণীর সাহায্যে এগিয়ে এসেছিল। মারূফের অপরাধ ছিল সে যুবলীগ ক্যাডার কর্তৃক তার আপন বোনকে ইভটিজিং করার প্রতিবাদ করেছিল। এ জন্য মারূফকে তার বাড়ির সামনেই নৃশংসভাবে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে যুবলীগ ক্যাডার ইয়াছিন ও তার অস্ত্রধারী সঙ্গীরা। পুলিশ ইয়াছিনের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির যন্ত্র উদ্ধার করছে। যুবলীগ ক্যাডাররা তাকে হুমকির পর পুলিশকে বলা হয়েছিল। কিন্তু পুলিশ সে কথা শুনেনি। আর তাই সন্ত্রাসীরা এমন খুনের ঘটনা ঘটিয়েছে। আমরা সন্ত্রাসী, সন্ত্রাসীদের মদদদাতা ও পুলিশের শাস্তি চাই। কোম্পানীগঞ্জের ওসি সজিদুল এখনো মজা করে বেড়ান। কোন আসামীকে গ্রেফতার করতে পারেননি। তার বিরুদ্ধেও তদন্ত করা হোক। আর বলতে চাই, মারুফ তুমি আমাদের ক্ষমা করো। হে প্রতিবাদি তোমাকে বাঁচতে দেয়নি এই নষ্ট সমাজ। তবে আমরা হাল চাড়বো না। তোমার পথেই এগিয়ে যাবে সকল প্রতিবাদি যুব সমাজ। কারণ অন্যায় অবিচার জুলুম আর ক্ষমতা বেশি দিন টিকে না।
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান
এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন
জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth....
জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন
মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন
গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন
বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!


জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️
আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন
সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।