somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুষ্ট কবির ধৃষ্ট কবিতা

০৩ রা জুলাই, ২০১০ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাইকে নমস্কার ও আদাব জানিয়ে শুরু করছি ।

খুব দুঃখের সঙ্গে এখানে লিখতে হচ্ছে এই জন্য যে আমার কিছু কবিতা শ্রাবণমনের ব্লগে নিজের বলে চালানো হচ্ছে।
শ্রাবণমনের ব্লগ - Click This Link

ওই কবিতাগুলি আমি http://www.milansagar.com/ এর সিঙ্গুর নন্দীগ্রামের কবিতার পাতায় সেই আন্দোলনের সময় থেকে প্রকাশিত করে আসছি "দুষ্ট কবির ধৃষ্ট কবিতা" শিরোনামে। শ্রাবণমন যা করছে তা কপিরাইট আইন ও প্রথার বিরোধী। অজান্তে অনেকে তাঁর ব্লগে গিয়ে কমেন্ট করেও এসেছেন।

আমার কবিতা তাঁর ব্লগে প্রকাশিত করলে আমার কোনো আপত্তি নেই । কিন্তু আমার কবিতার ভণিতা "দুষ্ট কবি" বদলে "নষ্ট কবি" করে তা নিজের বলে চালানো টা কি মেনে নেওয়া উচিত?

ওই কবিতাগুলির অনেকগুলিই এখন দেবাশিস রায়ের সুরে পশ্চিমবঙ্গে জনপ্রিয় গান |
আমার একটি সাম্প্রতিক কবিতা ---মঙ্গলকোটে একজন শাসকদলের নেতা খুন হবার প্রতিশোধে, বিরোধী দলের সমর্থকদের ঘর বাড়ী পুড়িয়ে দেবার ঘটনার পর লেখা | খুনীদের না ধরে এটাকেই যেন ছুতো করেছে শাসকদল, বিরোধীদের নিশ্চিহ্ন করার | বুদ্ধদেব ভট্টাচার্য সবই দেখছেন এবং ঘটে যেতে দিচ্ছেন |


ধিকি ধিকি ধিকি ধিকি জ্বলছে

ধিকি ধিকি ধিকি ধিকি জ্বলছে
খড়ের গাদার অবশেষ |
ধিকি ধিকি জ্বলছে মনের
গহনতম কোণে পরমেশ |

ধূমায়িত বাতাসের কুহেলী
আধপোড়া গ্রাম-বাংলায় ,
অঝোরের অশ্রুধারায়
এ আগুন নিভিতে না চায় |

আশ্রয়হীনা জননীর
শিশু-মুখে দুধ নিঃশেষ!
বল্লভ কোথা কে বা জানে ?
সিঁদুরের প্রয়োজন হয়েছে কি শেষ ?

বয়ঃভারে শীর্ণার মুখ
তরাসে বিধুর পাণ্ডুর,
জীবন সায়াহ্নের কালে---
তাঁর কানে কোন নরকের সুর ?

পোড়া-গৃহে অবীরার বাস,
অভিবাস যুবকের কিশোরের,
শিশুদের কল-কেলি স্তব্ধ,
যেন চকিতে বেড়েছে ভার বয়সের |

মদন ভস্মে পরিনত
শিব নয় মানবেরই রোষে |
ক্ষুধাতুর পিশাচের নৃত্যে
প্রেম! গেছে আঁখি-জলে ভেসে |

রক্ষক মেতেছে অভিসারে!
অবলারে গ্রাসে যে যা পারে
রুখিতে যে যায় তারে ধ’রে
ক্ষমতার ফাঁদে বেঁধে মারে |

রাজে-যমরাজে নাই ভেদ,
এই অরাজকে নাই তার খেদ |
বিভেদের নীতি বিতরণে,
আজ বাংলা জুড়ে নরমেধ |

দুষ্ট কবি অনুযোগে ---
হে বাণী! এ কেমন দিলে বর ?
দিলে ছন্দ যদি লেখনিতে
কেন দেখালে কালের এ বিবর!?

. ************** কলকাতা, ২০/০৭/২০০

উপরে বর্ণমালায় ফেরত ^^^


সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×