একটি বিশেষ ঘোষণা-
শহরে ঘুরে বেড়াচ্ছে একজন ভয়ংকর খুনি
বিষাক্ত মনে বিশালাকৃতি কায়াখানি টেনে টেনে এগুচ্ছে সে
ভালোবাসার বদলে সে ছড়িয়ে দিতে এসেছে শঠতা
ঘৃণারুপ ক্ষত নিয়ে এগিয়ে চলেছে সে
ব্যর্থ প্রেমিকের তীব্র নীল অনুভূতিক চোখে
সে মুছে দিতে চায় সব আবেগের রং
কোন এক বর্ণিল বিকেলে আপনিও কিন্তু
ঠিক হয়ে যেতে পারেন তার শিকার
কোন এক জোছনা রাতে সে কেড়ে নিতে পারে
বুক চিরে আপনার সব আদরউন্মুখ চিহ্নের মানচিত্র
ভালোবাসার মানুষটিকে দেয়া স্থাবর অস্থাবর আস্থার প্রতিরূপ
রংধনুর পাড়ে নিভিয়ে দিতে পারে
প্রেমিক যুগলের জীবনপ্রদীপ।
সাবধান, খুব সাবধান!
শহরময় ঘুরে বেড়াচ্ছে এক আততায়ী
প্রতিমুহূর্তে কেউ হারিয়ে ফেলছে
নিজস্ব সব অনুভূতি
প্রতিমুহূর্তে নি:খোজ হচ্ছে কেউ
সাবধান, খুব সাবধান!
© ডাচম্যান / মার্চ ২০১৪
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




