somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উৎসবের পর...

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





এখানে এসে দাঁড়ালে মনে পড়ে যাবে? বুকের ভিতর হাওয়া ঘুরে উঠবে আবার! এখন রাস্তায় জমে আছে শুকনো পাতা, দিয়েছে ঢেকে হারানো পায়ের ছাপ।সেদিনের উৎসবের আলোয় অজস্র মুখ, হৃদয়ে শান্তির নীল স্রোত বইছিল?
একাকী অন্য জীবনে কেউ হারিয়ে যাচ্ছিল, হারিয়ে যাওয়ার আগে শেষবার দেখছিল। তারপর দীর্ঘ ঘুমে অচেতন, কে যেন ডাক দিল আবার ফিরে যেতে! সেদিনের উৎসবে আলোয় অজস্র মুখ, হৃদয়ে শান্তির নীল স্রোত বইছিল? এখন ফিরে এসেছে সে। দু’পাশে আলোর মতন ফুটছিল এক মুখ!


ইমন ভাইয়ের লেখা। ব্ল্যাকের গান। ওদের দ্বিতীয় অ্যালবাম "উৎসবের পর" এর সেলফ টাইটেলড গান।

এই গানটা যখনই কোথাও বাজে (বা, বাজতো) আমি সচেতনে বা অবচেতনেই হোক, দাঁড়িয়ে যেতাম। মিউজিক স্টোরে হোক, লাইভ কনসার্টে হোক, ক্যাসেট বা সিডি প্লেয়ারে হোক, বন্ধুর বাসায় হোক, মোবাইলের শাফলে হঠাত করে বেজে ওঠাই হোক, আমি সবসময় এই গানটা শুনি, পুরোটা। কখনো স্কীপ করিনা।

ব্ল্যাকের জন্যে লেখা গানগুলোকে ইমনভাই বলতেন জেন দর্শনের ফল। নিজের সাথে একীভূত হবার কথামালা। আরো অনেক কথাই বলতেন। সেসব আরেকদিন হয়ত বলা যাবে...

ব্ল্যাকের অন্য গানগুলোর তুলনায়, এই গানটার প্রভাব আমার ভেতর খুব বেশি। ক্যানো, জানিনা। জানার চেষ্টাও করিনি। তবে মাঝে মাঝে অবাক হই উৎসবের পর ক্যানো এতটা আলোড়িত করে এখনো...

উৎসবের পরের সুরে সুর রেখে নতুন কথায় একটা লিরিকের মত লিখেছিলাম সেই কবে! নামঃ সে।

আধার রাতে নির্জন রাজপথে সে ফিরেছিল
বহু দিন পর, মুখরিত স্বপ্নের শহরে
এখন সেই আলোকিত চোখে আধার নেমেছে
প্রবোধহীন উৎকন্ঠায় মৌনতার কবরে...


কোরাসটা তো মেলানো যায়ই, বাকীটুকুও মেলাতে খুব একটা কষ্ট হবেনা মনে হয়।

এখন, এরকম একটা লেখা আমি ক্যানো লিখলাম? জানিনা। মাথায় কী উৎসবের পর এর সুরটুকু ঘুরছিলো? হয়ত!

এটাই শেষ না, মাত্র শুরু। সেদিন পুরনো লেখাগুলো পড়তে গিয়ে টের পেলাম, আরো অসংখ্য বার উৎসবের পর ঘুরে ফিরে এসেছে আমার লেখায়। সবই অবচেতনে।

এখানে লুকিয়ে রাখা

এখানে লুকিয়ে রাখা প্রতিবিম্বের পাশে
মৃত স্বপ্নের সমাধি গড়ে
কেন যেতে চেয়েছিলে আলোর মিছিলে?
অথচ রোদের তীব্র দহন ছিলনা,
সে মিছিলেও জ্বলেনি কোন আলো
তবুও হেটে গেলে পাতাঝরা পথে
মুখোশে ঢাকা বর্ণহীন চোখে...


"একাকী অন্য জীবনে কেউ হারিয়ে যাচ্ছিল"... আমি কী শিহরিত ছিলাম তার এই হারিয়ে যাওয়ায়?


আলোর সমাধি মিছিলে

কোথায় স্বপ্ন ভাঙ্গে উৎসবের পরে, অন্ধকারের মৃত স্বপ্নে? আলোগুলো জ্বলতে থাকে রাতশেষের বিবর্ণতায়! ওখানে সত্যেরা মৃত, কেবল মিথ্যের বেষ্টনী, নীল শুন্য আধার চারিদিকে। বৃষ্টির মাঝে দিয়ে তুমি হেটে চলে গেছ... তবু আমি চেয়ে আছি তোমার চলে যাওয়া পথে, কিছু বিমুর্ত সম্ভাবনার আশায়।

এইতো খুব বেশিদিন না লেখা-ডিয়ার ডায়েরী

এখান থেকে ফিরে তাকালে হয়ত দেখবো আলোকোজ্জ্বল শহর, উৎসবের প্রবেশদ্বার। সেখানে এখনো বাজে পাললিক বাঁশি, ক্রমশ ক্লেদাক্ত দিন, বরফাবৃত শীতল রাতের পুনরাবৃত্তির পরও মানুষের মুখে মুখে লেগে থাকে সকালের রোদকণা। বৃষ্টি শেষে রামধনু আকাশে ছড়ায় আভা, কেড়ে নেয় জাগতিক সব বিহ্বলতা! তীব্র আলোয় ধাঁধাঁ করে চোখ, দৃষ্টি জুড়ে থাকে সবুজ প্রান্তর। রাত শেষে নির্ঘুম রক্তাভ চোখে আঁধারের দৃষ্টিকল্প রচনায় মগ্ন হয়না কেউ!

আরো আছে। সে লেখাগুলো ব্লগে দেয়া হয়নি। অনেকগুলোতে ফিরে ফিরে এসেছে উৎসবের পর। কিন্তু ক্যানো?
অথবা, হয়ত আসেনি। আমিই হয়ত ভেবে নিচ্ছি! এমন হতে পারে?

আরো কিছু ব্যাপার আছে, এই গানের সাথে। সেগুলো বলা যাবে না। অথবা, হয়ত এরিমধ্যে বলে দেয়া হয়েছে!
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×