somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অষ্ট্রেলিয়ার ভিসা, স্বপ্ন পুরনের আরো এক ধাপ

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাঙ্গালীদের ঘর কুনো স্বভাবের একটা পরিচয় প্রায় সবাই জানে, তাই তো ফেলুদা, কাকাবাবুদের এদেশ সেদেশে অভিযান শুধু গল্পেই সীমাবদ্ধ। বাস্তবে বাঙ্গালীদের মধ্যে খুব কম মানুষই অভিযাত্রী বা যুগশ্রষ্ঠা হিসেবে নিজেদের পরিচয়কে উদ্ভাসিত করতে পেরেছেন। তাইতো আমাদেরকে যুগশ্রষ্ঠা কবি কাজী নজরুল ইসলাম তার ‘সংকল্প’ কবিতায় লিখেছেনঃ

"রইব না কো বদ্ধ খাঁচায়, দেখব এ-সব ভুবন ঘুরে-
আকাশ-বাতাস চন্দ্র-তারায় সাগর-জলে পাহাড়-চুঁড়ে।
আমার সীমার বাঁধন টুটে
দশ দিকেতে পড়ব লুটে;
পাতাল ফেড়ে নামব নীচে, ওঠব আবার আকাশ ফুঁড়ে;
বিশ্ব- জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে।"

আসলে বাঙ্গালীদের স্বভাব না বলে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা বলা যায়, যা আমাদের যুগশ্রষ্ঠা অভিযাত্রী হতে পদে পদে বাধা দিয়ে যাচ্ছে, এর মধ্যে প্রধানতম সমস্যা হচ্ছে অর্থনৈতিক এবং এর পরেরটা হচ্ছে ভিসা সংক্রান্ত জটিলতা। উচ্চ আয়ের দেশগুলি কেন জানি সব বাঙ্গালীদের পথ আগলিয়ে বসে আছে। তবে কিছু কিছু ব্যতিক্রম তো আছেই, যেমন অষ্ট্রেলিয়া।

অষ্ট্রেলিয়া আজকের পৃথিবীতে একটি অর্থনৈতিক পরাশক্তি হিসাবে সর্বজন বিদিত। অষ্ট্রেলিয়া পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ, কিন্তু অপর্যাপ্ত জনসংখ্যা একে অনেক বেশী অভিবাসী নির্ভর একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে তুলেছে। অভিবাসীদের কাছেও অষ্ট্রেলিয়া একটি স্বপ্নের নাম। কারন এখানে আছে উন্নত ও নিরাপদ জীবনের নিশ্চয়তা, যানযট মুক্ত খোলামেলা ও নির্মল প্রাকৃতিক পরিবেশসহ একটা শহরে থাকার অভিজ্ঞতা, উচ্চতর (ইউরোপ ও আমেরিকা থেকেও অনেক বেশী) বেতন কাঠামো এবং সর্বোপরি নিজের ও পরিবারের জন্য উন্নত একটা ভবিষ্যৎ নিশ্চিত করা।

অষ্ট্রেলিয়াতে যাওয়ার জন্য বেশ কিছু ভিসার সুযোগ বাংলাদেশীরা খুব সহজেই নিতে পারেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ
 অভিবাসন (মাইগ্রেশন) ভিসা
 ছাত্র (ষ্টুডেন্ট) ভিসা
 ট্রাভেল ভিসা
 ওয়ার্ক এন্ড হলিডে ভিসা
 ও অন্যান্য

আজকে এখানে আলোচনা করব আমরা ‘ওয়ার্ক এন্ড হলিডে ভিসা’ নিয়ে, সামনে সুযোগ আসলে অভিবাসন ও ছাত্র ভিসা নিয়ে কিছু লেখার চেষ্টা করব।

অষ্ট্রেলিয়া ও বাংলাদেশ সরকারের যৌথ চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে একটা উল্লেখযোগ্য সংখ্যক ব্যাক্তিদের ওয়ার্ক এন্ড হলিডে ভিসা প্রদান করা হয়।
 ওয়ার্ক এন্ড হলিডে ভিসা – এক বছরের জন্য প্রদান করা হয়
 এই ভিসার আওতায় ভিসা প্রাপ্ত ব্যাক্তি অষ্ট্রেলিয়াতে বৈধ ভাবে কাজ করতে ও যে কোন যায়গায় ভ্রমণ করতে পারেন

এই ভিসা আবেদন করার জন্য প্রাথমিক শর্ত সমূহ হচ্ছেঃ
 আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে
 আবেদনকারীকে অবশ্যই ব্যাচেলর (পাশ কোর্স অন্তর্ভুক্ত) ডিগ্রীধারী হতে হবে
 পুরুষ ও মহিলা যে কেউ আবেদন করতে পারবেন
 আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে
 আবেদনকারীর অবশ্যই IELTS এ ৫.৫ স্কোর থাকতে হবে এবং তা কমপক্ষে আগামী এক বছর মেয়াদ থাকতে হবে
 আবেদনকারী অথবা তার অভিভাবকের অবশ্যই ব্যাঙ্ক একাউন্টে ৫ লাখ টাকা থাকতে হবে এবং এ সংক্রান্ত ৬ মাসের ব্যাঙ্ক ষ্টেটম্যান্ট প্রদান করতে হবে

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য অষ্ট্রেলিয়া সরকারের ইমিগ্রেশন ওয়েবসাইট দেখতে পারেন (http://www.immi.gov.au) অথবা ব্যক্তিগত পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন ০১৭৮৯-০০০০১৮ এই ফোন নাম্বারে।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৭
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

আত্মীয়তা বজায় রাখা ইসলামে ফরজ

লিখেছেন ঢাকার লোক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:১৪

ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা (সিলাতুর রাহিম) একটি মৌলিক নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এটি কেবল সামাজিক শিষ্টাচার নয়; বরং আল্লাহর নির্দেশিত ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদীসে বারবার আত্মীয়তার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×