প্রতি বছর এই দিনটি আসে। আমরা টেলিভিষণ, পত্রিকায় বিভিন্ন ধরনের আলাচনা এবং লেখা দেখে থাকি। হাজার হাজার শহীদ পরিবার থেকে আমরা উল্লেখযোগ্য বা অতিপরিচিত কিছু শহীদ পরিবারের সেই সময়কার কথা আমরা সচরাচর শুনে থাকি। কিভাবে বুদ্ধিজীবিদের ধরে নেওয়া হয়েছিল, কবে তারা মৃত্যুর খবর পেয়েছিলেন.........। কোন কোন শহীদ পরিবার জানতে পেরেছিলেন বুদ্ধিজীবিদের কিভাবে অত্যাচার করে মেরে ফেলা হয়েছিল। এভাবে হাজার হাজার শহীদ পরিবারের কয়জনের কথা আমরা জানি? লাখ পরিবারের লাখ কথা, লাখ কষ্টের কাহিনী। এই কাহিনীর কোন দলিল নেই। এমন অনেকেই আছে যারা নিজেদের কথা বলার সুযোগ ও পায়নি। হয়ত ব্লগারদের মধ্যেও শহীদ পরিবারের অনেকে আছেন।
৭১ সালে আমার জন্ম হয়নি। যারা ৭১ সালকে কাছ থেকে দেখেছেন স্বজন হারিয়েছেন তারা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছেন। অনেকেই আছে যার কাছে অনেক র্দুলভ ছবি বা দলিল আছে যা কখোন প্রচার করার সুযোগ পাননি। আমরা কয়টি ঘটনা জানি বা জানতে চেষ্টা করেছি। হয়ত আপলোড আর ডাউনলোডের শ্রোতে আমাদের এই সব নিয়ে ভাবার কোন সময় থাকে না। আমরা কেউ কি পারিনা লাখ শহীদের পরিবারের না জানা এমন অনেক কথার একটি ডিজিটাল সংগ্রহ তৈরী করতে। আমাদের প্রজন্মর অনেকেই ৭১ সম্পর্কে ভাল জানেনা। সুতরাং ভবিষ্যৎ প্রজন্মর জন্য আমরা কি রেখে যাচ্ছি? আসুন এই অতি গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা সবাই মিলে একটি সময় উপযোগী পদক্ষেপ গ্রহন করি।
শহীদ বুদ্ধিজীবি দিবস এবং কিছু কথা ..... ..... .....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।