সতর্কীকরণ কিছু কথার এই পর্বে আপনাদের একটি বেশ আধুনিক কায়দায় ব্লাকমেইল এর শিকার হওয়ার আমার জানা একটি ঘটনা তুলে ধরব। আমাদের সবারই আশেপাশে নতুন পুরাতন অনেক ফটোষ্টুডিও রয়েছে। প্রাই সবাই ক্যামেরা থাকুক বা না থাকুক পাসপোর্ট সাইজ ছবি তুলতে আমাদের ফটোষ্টুডিওতে যেতেই হয়। অনেকে সুন্দর কোন ব্যাগ্রাউন্ডের সামনে পারিবারিক ছবি তোরার জন্যও ফটোষ্টুডিওতে যান। ঘটনাটা বেশীর ভাগ ক্ষেত্রে ঘটে মেয়েরা যখন ছবি তুলতে ফটোষ্টুডিওতে যায়। প্রতারক দলের লোকজন ফটোষ্টুডিও গুলোর আসেপাশে ঘুরা ফেরা করতে থাকে। সুন্দরী কোন মেয়ে ষ্টুডিওতে ছবি তুলতে আসলেই তাদের কাজ শুরু হয়ে যায়। ছবি তোলার সময় আমাদের অবশ্যই নাম ঠিকানা এবং ফোন নম্বর দিতে হয়। প্রতারক দলের লোকজনের সাথে অনেক ক্ষেত্রে ফটোষ্টুডিওর দুএকজন কর্মচারীর যোগসাজস থাকে। তারা যে মেয়েকে টার্গেট করে তার ছবি সহ ঠিকানা ফোন নম্বর ফটোষ্টুডিও থেকে সংগ্রহ করে। সাধারনত আমরা নিজেদের এলাকায় ছবি তুলতে যায়। এই ক্ষেত্রে প্রতারকদের একটু বাড়তি সুবিধা হয় আরকি। যাহোক এরপর শুরু হয় মূল ঘটনা। যেহেতু ঠিকানা ফোন নম্বর সহ ছবি প্রতারকদের হাতে থাকে, সুতরাং আপনারা সহজেই বুঝতে পারছেন তাদের জন্য সব কিছু কত সহজ। মেয়েটার বাসায় পোষ্টে ফুল পাঠানো, ফোনে কথা বলা এবং অবশেষে পটানো এবং সবশেষে ছবি নিয়ে ভয় দেখান সব কিছুই চলে। কখোন তারা সরাসরি বাসায় পর্যন্ত সাহসিকতার সাথে হাজির হয়ে যায়। অবশ্যই তারা টার্গেট করে বুঝেশুনে। কোন ক্ষেত্রে তারা একটা প্রমের সম্পর্ক গড়ে তুলে, এরপর সম্পর্ক একটু গভীর হলে আরো গাড় ভাবে প্রতারনার ফাদ পাতে। এই ক্ষেত্রে হয়ত মেয়েটার বেচে যাওয়ার আর কোন উপায় থাকেনা। ঘটনা শেষ হয় বড় অঙ্কের টাকা পয়সার মাধ্যমে। তারপরও মেয়েটি থাকে এক অনিশ্চয়তায় মাঝে। যদি আবার কখোন তারা ফিরে আসে, আবার ঘটে নতুন কিছু। এক শিমাহীন আতঙ্ক বোধ তার উপর কাজ করে। জানি না আপনাদের মধ্য এমন শিকার কেউ হয়েছেন কিনা।
আজ এ পর্যন্তই আগামীতে আমার জানা আরো নতুন কোন ঘটনা নিয়ে হাজির হব, ভাল থাকুন নিরাপদে থাকুন সবাই।
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।