ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ। আর ৯ মার্চ ২০১৫ তারিখে ইংল্যান্ডের বিরুদ্ধে বিজয়কে বাংলাদেশ দল স্বাধীন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করেছেন। কিন্তু গর্বে ভরা এ স্বাধীন বাংলাদেশে আজ চলছে ৭১ এর গণহত্যার ন্যায় নিরীহ মানুষ হত্যার মহাউৎসব। দেশের অর্থনীতি, শিক্ষা আর ভবিষ্যৎ ধ্বংসের হোলী খেলা। শহীদদের রক্তে ভেঁজা সবুজ শ্যামল আমাদের প্রিয় মাতৃভূমিতে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়ার অন্যায় আবদারে আমার শিশুর ন্যায় ৫ লাখ কোমল শিশু শিক্ষার্থীর জীবন আজ হুমকির সন্মুখীন। অথচ আমাদের রাজনীতিবিদরা আজ পর্দার আড়ালে নিরাপদে থেকে, নিজ সন্তানদের বাইরে পড়াশুনার করিয়ে দেশকে ধ্বংসের লীলাখেলায় মত্ত রয়েছেন। শুনলাম গায়েবী রাজনীতিবিদ সালাহ্উদ্দীন আহমেদের এক সন্তান কানাডায়, এক সন্তান মালয়েশিয়ায় আর দুই সন্তান উচ্চ বিত্তের স্কলাষ্টিকায় পড়াশুনা করে। এককালের সরকারী আমলা সহকারী সচিব থেকে দেশের মন্ত্রী হওয়ার পর হাজার হাজার কোটি টাকার মালিক। দেশে-বিদেশে রাজনীতিবিদদের অঢেল সম্পত্তি। আমরা দেশের ১৬ কোটি মানুষের তো সে ক্ষমতা আর সম্পত্তি নেই। তাহলে তাদের রোষানলে আমরা পুড়বো কেন ? বন্ধ হবে কেন লাখো শিক্ষার্থীর শিক্ষাজীবন . . . .। কেন দেশে হবে জ্বলন্ত অসহায় মানুষের আর্তনাদ। আমাদেরকে কি দেখার কেউ নেই ?
বিশ্বকাপে স্বাধীন বাংলাদেশ আর দেশে অসহায় আমরা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন
এলপিজি কার্ডে সংকট কমবে ?

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।