১৯৭১ এর মুক্তিযুদ্ধে আমাদের কামাল ভাই বাবা-মা, ভাই-বোন সবাইকে হারিয়েছেন। সবাইকে মহান স্বাধীনতার মুক্তিযুদ্ধের গল্প বলেন, দেশের স্বাধীনতার কথা বলেন। দেশের গর্ব করেন। কামাল ভাই খুলনা এলাকার সর্বজনবিদিত মুক্তিযোদ্ধা হয়েও কোন মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নেননি। যে বীর মুক্তিযোদ্ধা ১৯৭১ এ পরিবারের প্রাণপ্রিয় সবাইকে হারিয়েছেন প্রাণপ্রিয় দেশের মানচিত্রের জন্য, সেই মহান মুক্তিযোদ্ধা সেদিন আমার বাসায় এসে নিজে কাঁদলেন, আমাদের কাঁদালেন দেশের এ হতভাগ্য বার্ণ ইউনিটে পোড়া মানুষের কথা বলতে বলতে, ৭১ এর গণহত্যার ন্যায় মানুষ হত্যার কথা বলতে বলতে, হতভাগ্য এ দেশে ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধারা কথা বলতে বলতে, ২ লক্ষ মা-বোনের ইজ্জত হারানোর কথা বলতে বলতে। স্বাধীন এ দেশে ৮২ দিনের অবরোধে হাজারো সর্বশান্ত হওয়া ব্যবসায়ীর ন্যায় নিজের ও জাতির ভবিষ্যৎ ধ্বংস হওয়ার কথা বলতে বলতে। আজ অবরোধের ৮৩ তম দিন। ৮৩তম অবরোধের দিনে বাসায় এসে অঝোরে কেঁদে বললেন, গত ৮৩ দিনের অবরোধে কামাল ভাইয়ের প্রায় ১০০০ কর্মচারীর ১০০ কোটি টাকার ২টি রপ্তানিমুখী গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। দিশেহারা কামাল ভাই তার ১০০০ কর্মচারীর অসহায় কান্না বন্ধ করতে চেয়েছিলেন কিন্তু পারেননি। আমাদের ক্ষমতালোভী রাজনীতিবিদদের আগুনে পুঁড়ে জীবন দেয়া ১২১ জন অসহায় মানুষের পরিবারের কান্না, আহাজারি আর আর্তনাদেও সে কান্না থামাতে পারেননি। তাই কামাল ভাইয়ের প্রশ্ন এ অবস্থা আর কত কাল? স্বাধীন মুসলিম দেশের আপামর জনগণ কেন আজ সন্ত্রাস আর নিরাপত্তাহীনতার ঘেরাটোপে বন্দি? স্বাধীন বাংলাদেশে আমাদের রাজনীতিবিদদের ক্ষমতার আগুনে ৭১ এর গণহত্যার ন্যায় আর কত বাবা-মা, ভাই-বোন পরিবার হারাবে। এ দেশে তো হানাদার নেই, আমরা তো সবাই বাংলাদেশী। এ দেশ আমাদের সবার, শুধু রাজনীতিবিদদের নয়। মুক্তিযোদ্ধাদের এদেশ কান্নার জন্য নয়, হউক শুধুই আনন্দের-----------------।
আলোচিত ব্লগ
দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন
মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।