মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না আমার মা… কথাটি চিরন্তন, শ্বাশত। মায়ের সেবা করা পরম ধর্ম। মাকে ভালোবাসার জন্য কি কোন দিবসের প্রয়োজন হয়, নাকি মায়ের ভালোবাসা পাবার জন্য দরকার আছে মা দিবস। ৫০ বছর বয়সেও তো বড়দাকে দেখতাম আমার মায়ের কাছে ৫ বছরের শিশু পুত্রের মতো। মায়ের অনুমতি ছাড়া সে বিলেত যাবে না, দরকার হলে স্কলারশিপ বাতিল করবে! গেল বটে প্রতিদিন একবার মায়ের সাথে ফোন করে সোহাগ বিনিময়! এই হচ্ছে বাঙালি, এই হচ্ছে বাঙালি সংস্কৃতি। যে খানে ৭০ বছর বয়সেও সন্তান মায়ের কাছে থাকে, ৭ বছরের শিশুর মতো। তাই আমাদের কোন মা দিবসের দরকার নেই, এটা বরং তারাই পালন করুক, যারা ইউরোপীয় সংস্কৃতির আদলে এখানে তৈরি করেছে বৃদ্ধাশ্রম। আমরা বরং আমৃত্যু মায়ের কাছে শিশু হয়েই থাকতে চাই এবং সেই মায়ের নামে শপথ নিয়ে বলতে চাই আজীবন ঘৃণা করব সেই পুঁজিবাদী সমাজকে, যারা মা-সন্তানের মধুর সম্পর্কের ভিতরও পুঁজিবাদী যান্ত্রিকতা আর পণ্য-মানসিকতা ঢুকিয়ে দিতে চায়।
যারা মা-সন্তানের মধুর সম্পর্কের ভিতর পুঁজিবাদী যান্ত্রিকতা আর পণ্য-মানসিকতা ঢুকিয়ে সমাজকে কলুষিত করতে চায় আজীবন ঘৃণা করতে চাই সেই পুঁজিবাদী সমাজকে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুহাম্মদ আলি জিন্না

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন
"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন
সেরা লেখক

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন
=ডায়াটে একদিনের খাবার=
ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন
বিদায় নানা পাটেকার

৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।