রাজধানীর ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে পুলিশ। কিন্তু অটো সিগন্যাল পদ্ধতি নিয়ন্ত্রণ করে ঢাকা সিটি করপোরেশন। বাতি জ্বলছে, বাতি নিভছে। কিন্তু যানজট থেকেই যাচ্ছে। ফলে যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে পড়তে হচ্ছে চরম বিব্রতকর অবস্থায়। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দীর্ঘদিন থেকে পুলিশ ও পরিবহন সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি জানানো হচ্ছিল অটোট্রাফিক সিগন্যালের দায়িত্ব পুলিশের কাছে হস্তান্তর করার। আশার কথা হচ্ছে খুব শিগগিরই নগরীর অটোট্রাফিক সিগন্যালের নিয়ন্ত্রণ পাচ্ছে পুলিশ। রাজধানীর কাকলী (বনানী) থেকে শাহবাগ পর্যন্ত ১১টি পয়েন্টে পরীক্ষামূলকভাবে অটো সিগন্যাল বাতির কার্যক্রম শুরু করেছে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। রাজধানীর যানজট নিরসনের অংশ হিসেবে বিশ্বব্যাংকের অর্থায়নে ২০০১-০২ অর্থবছরে গৃহীত ‘ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের’ আওতায় ঢাকা উত্তর সিটি করর্পোরেশন এলাকার ৩০টি এবং দক্ষিণের ৪০টি মোট ৭০ স্থানে অটোট্রাফিক সিগন্যাল বাতি বসানো হয়। এ প্রকল্পের কাজ শেষ হয় ২০০৪ সালের শেষ দিকে। আরো ৩০টি পয়েন্টে স্থাপন করা হচ্ছে অটোট্রাফিক সিগন্যাল বাতি। ঐ বছরের ২২ নভেম্বর পরীক্ষামূলকভাবে অটো সিগন্যাল (ডিজিটাল) চালু করা হয়েছিল। ট্রাফিক পুলিশ সবুজ, হলুদ ও লাল বাতির মাধ্যমে যানবাহন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আশা করা হচ্ছে খুব শিগগিরই অটো সিগন্যালের দায়িত্ব পুলিশের হাতে ন্যস্ত হবে। সরকারের এ সিদ্ধান্তের ফলে নগরবাসী যানজটের হাত থেকে কিছুটা হলেও রেহাই পাবে।
রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার সাথে অটো ট্রাফিক সিগন্যালের নিয়ন্ত্রণ পাচ্ছে পুলিশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুহাম্মদ আলি জিন্না

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন
"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন
সেরা লেখক

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন
=ডায়াটে একদিনের খাবার=
ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন
বিদায় নানা পাটেকার

৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।