গত কদিনে থাইল্যান্ড, মালয়েশিয়ায় বাংলাদেশীদের দশটির অধিক গণকবর পাওয়া গেছে। অবৈধ পথে অবৈধভাবে পাচার হয়ে সাগরে ভাসছে হাজার হাজার মানুষ। জীবনে ভাল কিছু পাওয়ার আশায় ভেসে ভেসে এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াচ্ছে অসহায়ভাবে কাঁদা হাজার হাজার শিশু, যুবক, যুবতী, আবাল বৃদ্ধ বনিতা। আন্তর্জাতিক মিডিয়াতে বাংলাদেশী এ মানুষগুলির অসহায় কান্নার করুণ কাহিনী মানবিক বিপর্যয় হিসাবে প্রচার করছে। তা দেখে কোন সুস্থ্য মানুষেরই স্বাভাবিক কান্না আর বিবেকের কাছে পরাজিত হওয়া ছাড়া উপায় থাকে না। অথচ এসব নিয়ে তথাকথিত মানবাধিকার কর্মীদের কোন বক্তব্য নেই। গত দু’বছরে যে রাজনীতিবিদদের ক্ষমতার অনলে পুড়ে প্রায় ৪০০ জন অসহায় মানুষ অকাতরে জীবন দিয়েছে, প্রায় দু’লাখ হাজার কোটি টাকার দেশের অর্থনীতির ক্ষতি, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে তাদের মুখে এ নিয়ে কোন কথা নেই। দেশের প্রাকৃতিক দূর্যোগ, দরিদ্রতা, অপুষ্টি, ক্ষুধার চিত্র তুলে ধরে বিদেশ থেকে গরিবী বিক্রি করা ব্যবসায়ী যারা ডলার, পাউন্ড আনেন সে সকল মানবাধিকার কর্মী, এনজিওরা আজ নীরব তাদের এই নিয়ে কোন কথা নেই। যে ধর্ম ব্যবসায়ীরা কথায় কথায় ধর্মের নামে সাধারণ মানুষ হত্যা করেন, ধর্মকে কলংকিত করেন হরতাল অবরোধে দেশ ধ্বংস করেন তাদের মুখেও এসব অসহায় মানুষের কোন কথা নেই। দেশের হরতাল অবরোধ ব্যতিরেকে সুস্থ্য পরিস্থিতি, শান্তির পরিবেশ থাকলে কি দেশে এত বেকার হতো? এত মানুষ দুমুঠো অন্নের জন্য দেশের বাহিরে যেত? দেশের ক্ষমতালোভী রাজনীতিবিদরাই এসব অসহায় মানুষের নিদারুন কান্নার জন্য দায়ী নয় কি? সত্যিই সেলুকাশ? বিচিত্র এ দেশে অবাক করা আমাদের রাজনীতিবিদরা? আল্লাহ আপনাদের দেশের জন্য ভাবার ও কিছু করার সামর্থ দিক।
আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের মানব পাচার। দেশের ক্ষমতালোভী রাজনীতিবিদরাই দায়ী নয় কি?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুহাম্মদ আলি জিন্না

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন
"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন
সেরা লেখক

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন
=ডায়াটে একদিনের খাবার=
ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন
বিদায় নানা পাটেকার

৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।