আন্তনদী সংযোগ প্রকল্পগুলোতে বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনো সিদ্ধান্ত না নেয়ার আশ্বাস ভারতের
১১ ই জুন, ২০১৫ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হিমালয় অঞ্চলের আন্তনদী সংযোগ প্রকল্পের বিষয়ে বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনো সিদ্ধান্ত এককভাবে না নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ভারতে সাংবিধানিক কারণে টিপাইমুখ প্রকল্পের কাজ এখন এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না বলে তিনি জানান। ভারত এককভাবে এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে বাংলাদেশে বিরূপ প্রভাব পড়ে। দুই দেশের পারস্পরিক স্বার্থে পানিসম্পদ বিষয়ে সব ইস্যু দ্রুত নিষ্পত্তির জন্য যৌথ নদী কমিশনের মন্ত্রিপর্যায়ের বৈঠক অনুষ্ঠানের ওপর উভয় প্রধানমন্ত্রী জোর দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর শেষে উভয় দেশ ‘নতুন প্রজন্ম-নয়া দিশা’ শিরোনামে ৬৫ দফা যৌথ ঘোষণা প্রকাশ করেছে। এর মধ্যে মোদির পুরো সফরের সব দিক স্থান পেয়েছে। এখন আর টিপাইমুখ বাঁধ প্রকল্প নিয়ে অগ্রসর হবে না ভারত। আন্তনদী সংযোগ প্রকল্পগুলোতেও বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনো সিদ্ধান্ত না নেওয়ার আশ্বাস দিয়েছে দেশটি। সত্যিই এটা আমাদের জন্য একটা সুখবর বটে।

সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৫ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন