অভিনন্দনের বৃষ্টিতে সিক্ত মাশরাফির দল
২২ শে জুন, ২০১৫ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অভিনন্দনের তুমুল বৃষ্টিতে সিক্ত হলো বাংলাদেশ ক্রিকেট দল। রাজধানীর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ভারতকে ছয় উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। আর তারপর চার দিক থেকে শুরু হয় অভিনন্দনের পালা। টাইগারদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক অভিনন্দন বার্তায় ক্রিকেট দলের সব সদস্য, কোচ, ম্যানেজার ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের উষ্ণ ধন্যবাদ জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা পরবর্তী খেলাগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর অভিনন্দন বার্তায় তিন ম্যাচের সিরিজের দুটিতেই শক্তিশালী ভারতকে পরাজিত করায় দল ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট বিশ্বের দরবারে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছেছে। খেলোয়াড়দের আন্তরিক প্রচেষ্টার কারণেই এ বিজয় সম্ভব হয়েছে। জাতীয় দলের খেলোয়াড়েরা ভবিষ্যতেও বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, ম্যানেজার ও ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এ জয়ে দেশের ১৬ কোটি মানুষের মতো তিনিও আনন্দিত। বাংলাদেশ দলের এ ধারা অব্যাহত থাকুক এটাই সবার প্রত্যাশা।

সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৫ সকাল ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪

১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা...
...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনসালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন