আওয়ামী অর্থ হচ্ছে জনগণ। আর আওয়ামী লীগ হচ্ছে মাটি ও মানুষের সংগঠন। এদেশের মানুষের সব অর্জন আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। বঙ্গবন্ধু একটি শক্তিশালী সংগঠন (আওয়ামী লীগ) করেছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে, মানুষের অধিকারও অর্জন হয়েছে। দেশ ও জাতির জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেক ত্যাগ ছিল বলেই আজ স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে যাচ্ছে। যে কেউ ইতিহাস লিখতে গেলে আওয়ামী লীগকে বাদ রেখে লিখতে পারবে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের ত্যাগ-তিতিক্ষাকে উপেক্ষা করতে পারবে না। শহীদের রক্ত ও মানুষের আত্মত্যাগ কখনও বৃথা যায় না। দীর্ঘ ৬৬ বছরে দেশ ও জাতির জন্য আওয়ামী লীগের বিশাল ত্যাগের কথাও চিরদিন অবিস্মরণীয় হয়ে থাকবে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ আজ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। এ কারণেই বাংলাদেশকে এখন কেউ আর অবহেলা কিংবা উপেক্ষার চোখে দেখে না। অবহেলা নয়, বিশ্বের কাছে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ সংগঠন এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করেছে। ক্ষমতায় থাক বা না থাক, আন্দোলন-সংগ্রাম করে জনগণের অধিকার আদায়ও করেছে। আওয়ামী লীগ প্রতিটি ক্ষেত্রে এদেশের মানুষের অধিকার ও স্বাধীনতাই শুধু এনে দেয়নি, অর্থনৈতিক অর্জনের পথেও অনেক দূর এগিয়েছে। বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৫ দুপুর ২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



