somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদের আগে মহাসড়কে দুর্ভোগ কমাতে বিশেষ ব্যবস্থা সরকারের

১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্বপ্রান্তে, ঢাকা-কুমিল্লা মহাসড়কে মেঘনা সেতুর উভয়প্রান্তে, কাঁচপুর, নরসিংদী ও মদন মহাসড়কসহ বিভিন্ন জায়গায় মেরামতের কাজ চলছে। ঈদের আগ পর্যন্ত মেরামত কাজ চলবে। মেরামত কাজ ভারি বৃষ্টির জন্য মাঝে মধ্যেই বিঘ্নিত হচ্ছে। তারপরও মেরামত অব্যাহত আছে। এছাড়া মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ স্থানে এ্যাম্বুলেন্স ও রেকার সর্বক্ষণিক প্রস্তুত রাখা হচ্ছে। রাস্তার পাশে যত্রতত্র যানবাহন থামানো নিষিদ্ধ করা হয়েছে। অধিক সময় যানবাহনকে অপেক্ষা করতে দেয়া হচ্ছে না। আশা করা হচ্ছে, এবার ঈদে মানুষের ভোগান্তি কম হবে। মহাসড়কের নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা ও অপরাধ কমিয়ে আনার লক্ষ্যে ২০০৫ সালের ১১ জুন হাইওয়ে পুলিশ বিভাগ চালু হয়। হাইওয়ে পুলিশের হিসেবে সারাদেশে ১১ হাজার ৮০৬ কিলোমিটার মহাসড়ক রয়েছে। বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি)-এর হিসেব মতে, সারাদেশে রেজিস্ট্রেশনকৃত প্রায় ২১ লাখ বিভিন্ন প্রকারের যানবাহন চলাচল করে। যদিও বাস্তবে ২৫ লাখের বেশি যানবাহন যাতায়াত করে। এরমধ্যে মহাসড়কে যাতায়াতকারী যানবাহনের সংখ্যা সবচেয়ে বেশি। যানবাহনের তুলনায় মহাসড়কের পরিমাণ কম। ফলে যানজট ও সড়ক দুর্ঘটনা বেশি হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে হাইওয়ে পুলিশের ২৪টি থানা ও ৪৮টি ফাঁড়ির মধ্যে ২০১১ সালের ১ জানুয়ারি ৫০টি স্থায়ী আউটপোস্ট নির্মাণের কাজ শুরু করে সরকার। আগামী ২০১৬ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা রয়েছে। ইতোমধ্যেই ৩৫টির নির্মাণ কাজ শেষ হয়েছে। মহাসড়কে টহল জোরদার, দুর্ঘটনায় পতিত যানবাহন দ্রুত মহাসড়ক থেকে সরিয়ে যানজট কমাতে, মহাসড়কে সংঘটিত দুর্ঘটনা এবং অপরাধ সংক্রান্ত মামলা যাতে হাইওয়ে পুলিশ তদন্ত করতে পারে এজন্যই এমন উদ্যোগ। সরকারের এমন উদ্যোগে দেশবাসী উপকৃত হবে এটাইতো সবার প্রত্যাশা।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×