অস্বাভাবিক জোয়ার, তীব্র ঢেউ ও নানা প্রতিকূলতায় সেনাবাহিনীর ভাঙন রোধে বাঁধ নির্মানে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে রামগতির মানুষ
০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উপকূলীয় জেলা লক্ষ্মীপুর। মেঘনাপাড়ে জেলার রামগতি ও কমলনগর উপজেলা। দীর্ঘ চার দশক ধরে ভাঙছে এ জনপদ। বিলীন হয়ে গেছে ফসলি জমি, রাস্তা-ঘাট, হাট-বাজারসহ বিস্তীর্ণ এলাকা। ছিন্ন হয়েছে পারিবারিক ও সামাজিক বন্ধন। নিঃস্ব হয়েছে হাজার হাজার মানুষ। তবুও যেন রক্ষা নেই। ভাঙনের মুখে পড়েছে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক মহাসড়ক, পৌর আলেকজান্ডার শহর, স্কুল-কলেজ, হাসপাতালসহ বহু সরকারি-বেসরকারি স্থাপনা। এমন পরিস্থিতিতে স্থানীয়রা যখন হতাশ, ঠিক তখন ভাঙন রোধে এ বছরের ১ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। এতে করে ফিরে আসে স্বস্তি। নতুন করে বাঁচার স্বপ্ন দেখে রামগতির মানুষ। জেলার রামগতিতে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের তত্ত্বাবধানে ১৯ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন ভাঙন রোধে বাঁধ নির্মাণ করছে। অস্বাভাবিক জোয়ার, তীব্র ঢেউ ও নানা প্রতিকূলতায় বাঁধ নির্মাণ ও রক্ষায় প্রাণান্ত চেষ্টা তাদের। দিন-রাত ৫০ থেকে ৬০ জন সৈনিক উত্তাল মেঘনার সঙ্গে যুদ্ধ করে চলেছেন। এ যুদ্ধ ভিটেমাটি রক্ষার যুদ্ধ। মুখে হাসি ফুটানোর যুদ্ধ। জনগণের জানমালের নিরাপত্তায় ৩ দশমিক ৫ কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ হাতে নেয় সেনাবাহিনী। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পাঁচ মাসে করা হয় এক বছরের কাজ। ছয় লাখ বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয় নদীতে, দেওয়া হয় ব্লক। সেনাবাহিনীর সততা, আন্তরিকতা ও নিরলস পরিশ্রমে ভাঙনের হাত থেকে রক্ষা পাচ্ছে লক্ষ্মীপুর। সত্যিই বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন