অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের জন্য জলসিড়ি আবাসন প্রকল্প বাস্তবায়ন
০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়েই বাংলাদেশ সেনাবাহিনী যাত্রা শুরু হয়। সেনাবাহিনীকে একটি আধুনিক, যুগোপযোগী বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করতে বঙ্গবন্ধু ছিলেন আত্মপ্রত্যয়ী এবং দৃঢ়প্রতিজ্ঞ। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের ধারাবাহিকতায় গত দুই মেয়াদে তার সরকার বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মকান্ড বাস্তবায়ন করেছে। সরকারের এই দৃঢ় ও বলিষ্ঠ পদক্ষেপের ফলে সেনাবাহিনীর গ্রহণযোগ্যতা দেশ ও বহির্বিশ্বে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অবসরপ্রপ্ত সেনা অফিসারদের আবাসনের জন্য এবং পিলখানার বিডিআর বিদ্রোহে শহীদ অফিসারদের পরিবারবর্গের প্রত্যেককে জলসিড়ি আবাসন প্রকল্পে একটি করে প্লট বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়া ৪৮টি শহীদ পরিবারকে বিভিন্ন ডিওএইচএস-এ আরো একটি করে প্লট এবং ১০টি পরিবারকে মিরপুর ডিওএইচএস-এ দুটি করে ফ্ল্যাট দেয়া হবে। কিন্তু এই জলসিড়ি আবাসন প্রকল্প নিয়ে একটি স্বার্থান্বেষী চক্রের মাথা ব্যাথা শুরু হয়েছে। তারা স্বীয় স্বার্থ চরিতার্থ করার অভিপ্রায়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধেও অপপ্রচার চালাতে দ্বিধাবোধ করছে না। অথচ এই সেনাবাহিনী দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। প্রতিটি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী উন্নত পেশাগত দক্ষতার স্বাক্ষরের মাধ্যমে দেশের সুনাম বৃদ্ধি করেছে। শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষীর সংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান প্রথম। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও বাংলাদেশের সুনাম বৃদ্ধি করে যাচ্ছে যে সেনাবাহিনী অথচ সেই সেনাবাহিনীর সুনাম ক্ষুন্ন করতে কেউ কেউ মিথ্যা প্রচার চালাতে চেষ্টা করছে।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন