‘মৃতপ্রায়’ ও ‘অবহেলিত’ দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মংলা সচলে নির্মাণ হচ্ছে খুলনা-মংলা রেললাইন
১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের দক্ষিণাঞ্চল সুন্দরবন ঘেঁষা সমুদ্র বন্দর মংলাকে রেল নেটওয়ার্কের আওত্তায় আনতে শুরু হয়েছে খুলনা থেকে মংলা বন্দর পর্যন্ত রেললাইন। অবশেষে খুলনাবাসীর সেই দাবি ও লালিত স্বপ্ন বাস্তবায়ন হতে শুরু করেছে। প্রকল্পটির আওতায় প্রায় ৮৬ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হবে। এর মধ্যে মেইন লাইন ৬৫ কিলোমিটার ও লুপ লাইন ২১ কিলোমিটার। এতে ২১টি ছোট সেতু এবং ১১০টি কালভার্ট নির্মাণ করা হবে। খুলনার ফুলতলা থেকে মংলা পর্যন্ত লাইনে মোট ৮টি স্টেশন হবে। এগুলো হচ্ছে ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদ নগর, চুলকাটিয়া, কাচ্চিখালি, ভাঙা, দিগরাজ ও মংলা। রেললাইনটি খুলনার ফুলতলা থেকে শুরু করে বাইপাস সড়কের পশ্চিম হয়ে রূপসা সেতুর দক্ষিণ পাশ দিয়ে কাটাখালী থেকে মংলা পর্যন্ত যাবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে একদিকে যেমন ‘মৃতপ্রায়’ ও ‘অবহেলিত’ দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মংলা সচল হবে। অন্যদিকে বন্দর থেকে বিভিন্ন পণ্য খুলনাসহ দেশের অন্যান্য স্থানে পরিবহন সহজ হবে। এ অঞ্চলে দেশ বিদেশের ব্যবসায়ীরা বিনিয়গেও আগ্রহী হবে, সমৃদ্ধ হবে এ অঞ্চলসহ দেশের অর্থনীতি।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন