somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চোরে না শোনে ধর্মের কাহিনী

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চতুর্মুখী চাপ থাকার পরও জামায়াতের সঙ্গ ছাড়ছে না বিএনপি। ভোটের রাজনীতি ও রাজপথে আন্দোলনে শক্তি প্রদর্শনের স্বার্থের কারণে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতকে সবসময় কাছে চায় বিএনপি হাইকমান্ড। বিগত ৫ বছর রাজপথের বিভিন্ন কর্মসূচীতে বিএনপি নেতাকর্মীদের তেমন অংশগ্রহণ না থাকলেও জামায়াতের নেতাকর্মীরাই ছিল বেশি সক্রিয়। এ কারণেই রাজনীতিতে জামায়াতই এখন বিএনপির মূল ভরসা। এদিকে টানা ৯২ দিনের আন্দোলন কর্মসূচী ব্যর্থ হওয়ার পর বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়তে ঘরে বাইরে চাপ সৃষ্টি হলেও দলীয় হাইকমান্ড ছিলেন অনড় অবস্থানে। আর এ বিষয়টি দলীয় নেতাকর্মীসহ দেশের সর্বস্তরের মানুষকে বুঝিয়ে দেয়ার জন্য ১২ আগস্ট ২০ দলীয় জোটের বৈঠক ডেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেন, ২০ দলীয় জোটে জামায়াত আছে এবং থাকবে। সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ও বর্তমানে বিকল্প ধারার সভাপতি অধ্যাপক ডাঃ একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে আবার বিএনপিতে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন দলীয় হাইকমান্ড। কিন্তু বি চৌধুরী জামায়াতকে জোটে রাখলে বিএনপিতে ফিরে আসবেন না বলে সাফ জানিয়ে দেন। এ খবর শুনে বিএনপির ওপর নাখোশ হয় জামায়াত। পরে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে জামায়াতের সঙ্গ ত্যাগ না করার সিদ্ধান্তেই অটল থাকেন খালেদা জিয়া। উল্লেখ্য, ৭ জুন সোনারগাঁও হোটেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এ সময় নরেন্দ্র মোদি তার দেশ মৌলবাদের পক্ষে নয় উল্লেখ করে খালেদা জিয়াকে জামায়াতের সঙ্গ ত্যাগ করার পরামর্শ দেন। আর এ প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বিএনপি আসলেই জামায়াতের সঙ্গ ছাড়ছে কি না এমন প্রশ্ন দেখা দেয়। অবশ্য এর আগেও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা ও কোন কোন দেশের কূটনীতিকরা বিএনপিকে জামায়াত ছাড়ার পরামর্শ দেয়। কিন্তু ভোট ও জোটের কথা বিবেচনায় নিয়ে বিএনপি সে পরামর্শ গ্রহণ করেনি। বেগম জিয়া বুঝতে পেরেছেন এই বাংলার মাটিতে তার নিজ দলের কোন গ্রহণযোগ্যতা নেই। তাই তিনি অপরের মাথায় ভর করে চলতে চাইছেন।


সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×