
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো নির্দিষ্ট জাতি বা শ্রেণির নন, তিনি সার্বজনীন তাই নিজেদের স্বার্থে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোটারিগত রাখা উচিৎ হবে না। আসলে বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের না, উনি জাতির পিতা। আমরা যদি বঙ্গবন্ধুকে একটা কোটরির মধ্যে ঘিরে রাখি তাহলে এই বঙ্গবন্ধু জাতির পিতার সন্মান থাকে না। শুধু এক রাজনৈতিক দলের গণ্ডির ভেতরে বঙ্গবন্ধুকে রেখে আমরা তার প্রতি অবিচারই করছি। বঙ্গবন্ধুর ৪০তম শাহাদত বার্ষিকী এবার ভিন্ন আমেজে পালন করা হচ্ছে। এ শোক সবার। কোনো নির্দিষ্ট জাতি, শ্রেণির নয়। বঙ্গবন্ধুকে যেন সবাই সমানভাবে সম্মান জানাতে পারেন সে লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে। বঙ্গবন্ধু তো জাতির পিতা। তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আছেন। তাকে কোনো কম্পারটমেন্টে রাখা যাবে না। সকল শ্রেণির মানুষ বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। এটাই আমাদের মূল লক্ষ্য । ১৫ অগাস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন করলেন। ধরুন আপনার জন্ম ১৫ তারিখে, কিন্তু আপনি জাতির পিতার প্রতি সন্মান রেখে ১৬ তারিখে আপনার কেক কাটেন, ড্যান্স করেন, তাতে জাতির অসম্মান হবে না। আপনি কেক কেটে জাতিকে ঐক্যবদ্ধ না করে বিভক্ত করেছেন। এবার ১৫ অগাস্ট সকালে কেক কাটলেন না, রাতে কেক কাটলেন। এটা কিছুটা উন্নতি। আগামীতে হয়তো উনি ১৫ তারিখে কেকই কাটবেন না।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


