somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যানজট মুক্ত হতে চলেছে মহানগরী ঢাকা

২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঢাকার জনবসতির প্রাবল্য আর যানজটের তীব্রতা কারও অজানা নয়। এ সমস্যা সমাধানে সরকার আন্তরিক চেষ্টা করছে। আগামী কয়েক বছরের মধ্যে বদলে যাবে যানজটের চিরচেনা আমাদের এই রাজধানী নগরী। একের পর এক ফ্লাইওভার, উড়ালসড়ক, আন্ডারপাস, একাধিক মেট্রোরেল রুট, বিআরটি, অত্যাধুনিক শপিং মল, বিনোদন কেন্দ্র, সিনেপ্লেক্সসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পাল্টে দেওয়া হচ্ছে মহানগরী ঢাকাকে। ইতিমধ্যে বেশ কয়েকটি ফ্লাইওভার ও নতুন সড়ক ঢাকার উত্তরের বেশির ভাগ অংশকে করেছে যানজটমুক্ত। কুড়িল-বিশ্বরোড ফ্লাইওভার, জিল্লুর রহমান ফ্লাইওভার (মিরপুর-বিমানবন্দর সড়ক), বনানী ওভারপাস ও পূর্বাঞ্চলে লিংকরোডের মাধ্যমে এ অঞ্চলে যাতায়াতে এসেছে তুলনামূলক স্বস্তি। মেয়র হানিফ ফ্লাইওভার নগরবাসীকে দিয়েছে যাত্রাবাড়ী-সায়েদাবাদের দুঃসহ যানজট থেকে মুক্তি। নগরীর মধ্যস্থানে থাকা হাতিরঝিলও কাছে এনেছে গুলশান ও কারওয়ানবাজারকে। এখন বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে মগবাজার-মৌচাক ফ্লাইওভার। পরিকল্পনায় আছে রাজধানীর জিরো পয়েন্ট থেকে মাওয়া পর্যন্ত দেশের সর্ববৃহৎ ফ্লাইওভার নির্মাণ। বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে গাজীপুরের চৌরাস্তা থেকে বিমানবন্দর ও বিমানবন্দর থেকে কেরানীগঞ্জ পর্যন্ত বাস র্যা পিড ট্রানজিট (বিআরটি)। এ ছাড়া গাবতলী থেকে আজিমপুর, গুলিস্তান গোলাপশাহ মাজার থেকে বাবুবাজার পর্যন্ত আরেকটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া উত্তরা থেকে মিরপুর হয়ে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল প্রকল্প ও বিমানবন্দর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনাও শিগগিরই বাস্তবায়নের আভিমুখে। ইতিমধ্যে শুরু হয়েছে বড় এই দুই প্রকল্পের বাস্তবায়ন কাজ। সব মিলিয়ে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে ঢাকার যানজটের চিত্র। ফলে নগরবাসীর ভ্রমণ সময় কমবে এবং ভোগ্যপণ্য চলাচল করতে পারবে অবাধে। মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং নতুন ফ্লাইওভারসহ অন্যান্য প্রকল্প বাস্তবায়ন হলে মহানগরীর দীর্ঘদিনের যানজটের দুর্ভোগ ও ভোগান্তি দূর হবে। অন্যদিকে ঢাকা পার্শ্ববর্তী জেলার মানুষ মাত্র দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে সরাসরি রাজধানীতে আসতে পারবে। আমরা জানজট নিরসন ও যোগাযোগ সেবা নিশ্চিতকরণে নেওয়া সরকারের এই উদ্যোগের সাফল্য কামনা করছি।

সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×