somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যানজট নিরসন ও বাসযোগ্য ঢাকা গড়তে পিডিপিপি পরিকল্পনা সরকারের

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নগরীর যানজট নিরসনে রাজধানী ঢাকাকে ঘিরে একটি বৃত্তাকার সড়ক এবং এর পার্শ্ব দিয়ে নদীপথে নৌরুটসহ ‘ঢাকা সার্কুলার রুট’ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 'ঢাকা সার্কুলার রুট’ আবদুল্লাহপুর থেকে শুরু হয়ে ধউর-বিরুলিয়া-গাবতলী-বাবুবাজার-সদরঘাট-ফতুল্লা-চাষাড়া-সাইনবোর্ড-সিমরাইল-ডেমরা-পূর্বাচল সড়ক-তেরমুখ হয়ে আবদুল্লাহপুর পর্যন্ত ৯১ কিলোমিটার দীঘ, ৪ লেন বিশিষ্ট ও ৫ মিটার বিভাজকসহ নির্মাণ করা হবে। ঢাকা সমন্বিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাম ইস্টার্ন বাইপাস বহুমুখী প্রকল্প শীর্ষক প্রকল্পটি ঢাকা সার্কুলার রুট: ফেজ-১ আখ্যায়িত করে একটি পিডিপিপি পরিকল্পনা করা হয়েছে। অবশিষ্ট ৬৭ কিলোমিটার অংশকে ঢাকা সার্কুলার রুট, ফেজ-২ হিসেবে নামকরণ করা হবে । মূলত এই ৬৭ কিলোমিটার পানি উন্নয়ন বোর্ডের পশ্চিম অংশের বেড়িবাঁধ। বর্তমানে তেরমুখ থেকে আবদুল্লাহপুর অংশে এক লেন বিশিষ্ট সড়ক এবং আবদুল্লাহপুর থেকে সোয়ারিঘাট পর্যন্ত বেড়িবাঁধের অংশে সড়ক ও জনপথের ২ লেন বিশিষ্ট সড়ক বিদ্যমান। বৃত্তাকার সড়কের মূল কম্পোনেন্ট হলো বিদ্যমান এই সড়কগুলোকে ধীরগতি সম্পন্ন যানবাহনের জন্য আলাদা ২ লেন সম্পন্ন সার্ভিস রোডসহ ৪ লেন সড়কে উন্নীত করা এবং সড়কের মাঝে ৫ মিটার বিশিষ্ট বিভাজকের সংস্থান রাখা এবং গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে ফ্লাইওভার নির্মাণের মাধ্যমে নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করা। সড়ক বিভাজনের ওপর এলিভেটেড ট্রেন লাইন স্থাপন এবং তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু পুনঃখননের মাধ্যমে পূর্ণাঙ্গ নৌরুট চালু করা। এই কাজ সম্পাদন একটি দীর্ঘ মেয়াদি ও ব্যয়বহুল কার্যক্রম। এ কাজের মাধ্যমে ঢাকার যানজট, জলাবদ্ধতা ও নদী দূষণ দূর করা সম্ভব হবে আশা করা যায়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অশনি সংকেত

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০


কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

×