দেশের দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরকেও এগিয়ে আসা উচিত
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিপুল জনগোষ্ঠী অধ্যুষিত দেশে সরকারের একার পক্ষে জনগণের স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করা সম্ভব নয়। তাই বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। বেসরকারি হাসপাতালগুলো যদি নিয়মিত বিনামূল্যে চিকিত্সা ও অপারেশনের লক্ষ্যে বিশেষ ক্যাম্প পরিচালনা করে তাহলে দেশের দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের পক্ষে সহজ হবে। বর্তমান সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে অগ্রগতির বিষয়টি আজ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। গ্রামাঞ্চলে রোগীদের চিকিত্সাসেবা নিশ্চিত করতে গ্রামে চিকিত্সক রাখতে সরকার পদক্ষেপ নিচ্ছে। বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় চিকিত্সা সেবা পৌঁছে দিতে দেশে কমিউনিটি হেলথ ক্লিনিক চালু করেছে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্যোগে ন্যাশনাল আই কেয়ারের মাধ্যমে চক্ষু শিবিরের কার্যক্রম পরিচালনা করা হয়। এই ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের চিকিত্সাসহ ওষুধ ও খাবার সরবরাহ করা হয়। দুই দিনব্যাপী এই চক্ষু শিবিরে প্রায় ৮শ’ রোগীর চোখ পরীক্ষা করা হয়। এরমধ্যে ২শ’ জনের চোখের ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হয়। দেশের জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের আন্তরিকতার কোন কমতি নেই। তাই সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরকেও এই খাতে এগিয়ে আসা উচিত।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন