রাজধানীর যানজট নিরসনে মেট্রোরেলের পাশাপাশি তৈরি হচ্ছে পাতাল রেল
০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/eaqub53/eaqub53-1446979815-af2c294_xlarge.jpg
রাজধানীর যানজট নিরসনে ইতিপূর্বে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করছে সড়ক পরিবহন ও সেতু বিভাগ। বর্তমানে মাটি পরীক্ষার কাজ শেষ পর্যায়ে রয়েছে। ২০১৭ সালে মূল প্রকল্পের কাজ শুরু হবে। ২০২০ সালের মধ্যে মেট্রোরেল চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ঢাকার যানজট দূর করতে মেট্রোরেলের পাশাপাশি পাতাল রেলও চালু করতে কাজ শুরু হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের মতো এটিও একটি স্বপ্নের প্রকল্প হবে। ঢাকা শহরে মেট্রোরেলের পাশাপাশি পাতাল রেল হবে। এটা দেশের মানুষের জন্য ভালো একটি সংবাদ। রাজধানীর যানজট নিরসনে পাতাল রেল নির্মাণের সিদ্ধান্ত দেশের ইতিহাসের এক যুগান্তকারী পদক্ষেপ। একের পর এক ফ্লাইওভার, মেট্রোরেল ও পাতাল রেল নির্মাণের ফলে রাজধানীর যানজট নিয়ন্ত্রণে আসবে। যানজট এ মুহূর্তে রাজধানীর সবচেয়ে বড় সমস্যা। যানজটের কারণে রাজধানী ঢাকা ইতিমধ্যে অচল নগরীতে পরিণত হয়েছে। যানজট নিয়ন্ত্রণে পাতাল রেল নির্মাণের পাশাপাশি ট্রাফিক শৃংখলা প্রতিষ্ঠা আরও বেশি জরুরি। এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। রাস্তা অপদখল ও যেখানে-সেখানে পার্কিং করা থেকে বিরত থাকতে হবে। সরকারের পাশাপাশি সবাই সচেতন হলে রাজধানীকে অচলাবস্থা থেকে মুক্ত করা সম্ভব হবে।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬

ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই...
...বাকিটুকু পড়ুন
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন