শাশ্বত ছবি
ছোট্ট বেলায় নজর ছিল টকটকে লাল রঙে
ভোর বেলাতে সূর্য উঠে পূক আকাশের গা'ঙে
বিহান হলে মনকাড়ে ঐ লাল-সবুজের রঙে
সেই পটটি দেখার তরে বাঙালীর মন টানে।
যেই ছবিটি সবার চেনা হাজার বছর-ধ'রে
বাংলা মায়ের দামাল ছেলে তা' কেড়ে নেয় অনেক রক্তঝরে
দিনের পরে দিন আসছে রাখব তারই মান
স্মৃতির পাতায় ঠাই পাওয়া ঐ লাল - সবুজের গান।
রক্ত দিয়ে ঐ ছবিটি মোদেরই তো কেনা,
সেই ছবিরই মান রাখতে , হয় লক্ষ প্রাণের দেনা।
এই সে ছবি সবার হ'ল শহীদ জীবন তরে
মান রাখব সেই ছবিটির জীবন বাজি ধরে।
মোঃ ইব্রাহিম হ্যাপি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


