somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পঞ্চগড়ে ডা. ইমরান এইচ সরকারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ল্যাও ঠেলা ..............:P
মামু আমি আর এ গ্রহে থাকমু না চান্দে যামু.. :(


দেশ টিভি :
পঞ্চগড়ে শহাবাগের গণজাগরণ মঞ্চের আহবায়ক ডা. ইমরান এইচ সরকারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননরা অভিযোগ দাখিল করেছেন ইউনূস শেখ নামে এক মুক্তিযোদ্ধার সন্তান। বুধবার দুপুরে চীফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে এই অভিযোগ দাখিল করা হয়। চীফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট ছুটিতে থাকায় মামলা গ্রহণ না করে ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট কৃষ্ণকান্ত রায় আগামী রোববার অভিযোগটি দাখিল করতে মৌখিক আদেশ দেন।
মামলার আরজিতে বলা হয়েছে, জাতীয় পত্রিকার মাধ্যমে বাদি জানতে পারেন শাহবাগের গণজাগরণ মঞ্চ হতে ডা. ইমরান এইচ সরকার বে-আইনীভাবে এবং জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ সালের ৪ এর (ঘ) এবং ৭ এর (২) ধারা লঙ্ঘন করে সরকারের কোন প্রজ্ঞাপন ছাড়াই গত ২ মার্চ সকাল হতে দেশের সব স্থাপনা ও যানবাহনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দেন। এ সময় তিনি দেশের সকল সরকারি-বে-সরকারি অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর, সব ধরণের যানবাহন, রিক্সা, অটোরিক্সা ও মটর সাইকেলে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেন। তার ঘোষণা অনুযায়ী অনেক জায়গায় জাতীয় পতাকা উত্তোলন হয়। ডা. ইমরান এইচ সরকার নিজেও আইন অমান্য করে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা নিয়ে তার খেয়াল-খুশিমত ছিনিমিনি খেলায় বাদি নিজে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এ ঘটনায় হতভম্ব ও ক্ষুব্ধ হয়েছেন।
বাদি পক্ষে মামলার আরজি আমলে নিতে এ্যাড. গোলাম হাফিজ, এ্যাড. রীনা পারভীন, এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, এ্যাড. ছাদেকুর রহমান আদালতে দাড়ান।
মামলার বাদী ও জেলা জাসাস সাধারণ সম্পাদক মো. ইউনূস শেখ বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। বিবেকের তাড়নায় দেরিতে হলেও অভিযোগটি দাখিল করেছি। কিন্তু চীফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট ছুটিতে থাকায় সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট মামলাটি আগামী রোববার সংশ্লিষ্ট আদালতে দাখিলের পরামর্শ দেন।
বাদী পক্ষের আইনজীবি এ্যাড. ছাদেকুর রহমান বলেন, আগামী রোববার সংশ্লিষ্ট আদালতে মামলাটি দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।#

১২টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×