মতামত:
কেউ কেউ নয় প্রায় সবাই একটা কমন কথা বলে যে, সরকারের উপরস্থ লোকজন টাকা খেয়ে পর্যাপ্ত সীম বাজারে ছাড়েনি। যেখানে টাকা দেয়ার দলে রয়েছে অন্য অপারেটররা ।
যখন এটা র শুরু হয়েছিল জনগনের ছিল অনেক প্রত্যাশা । সিমের জন্য মারামারি , ধর-পাকড়াও ও হয়েছিল। একথা সবারই জানা। সবাই ভেবেছিল অনেক দিক থেকে খুব ভালো সুবিধাগুলো দিয়ে থাকবে টেলিটক কিন্তু সেটা হয়নি। তবে প্রথমে কল রেট দিয়ে চমক দেখিয়েছিল।
তারপর যেভাবেই হোক টেলিটকের বাজারে আসার পর সবার ভাবনা ছিল এটার নেটওয়ার্ক ভাল হবে। সেই সম্ভাবনা ও ছিল , এখনো আছে। কারন অন্য অপারেটররা নিজস্ব টাওয়ার তৈরি করে নেটওয়ার্ক সম্প্রাসারন করছে অথচ টেলিটক সরাসরি বিটিসিএল এর তৈরী করা টাওয়ার ব্যবহার করছে। কেন হচ্ছে না ?
পাচঁ বছর পর যদি আমরা হিসেব করি কি আমাদের প্রাপ্তি তাহলে হতাশা ছাড়া কিছুই পাওয়া যাবেনা।
যদি এক্ষেত্রে মতামত জানতে চাওয়া হয় সাধারন জনগন এটা নিয়ে ও সেই একই কথা বলে "সরকারী লোকজন"।
সরকারী প্রায় সব কাজেই এরকম সরকারী লোকজন বাঁধার সৃষ্টি করছে । তাহলে আমাদের করণীয় কি এবং কি করছি?
এখন আবার থ্রি জি আসছে ...........বলছে কিন্তু তা কত দিনে শুরু হবে , কবেই বা শেষ হবে তার কোন নিশ্চয়তা নাই।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১১ দুপুর ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


