[ আমার জানার স্বল্পতা , বোঝার ভুল থাকতে পারে। আমি আমার ব্যাক্তিগত মতামত দিলাম। দয়া করে ভুল থাকলে ধরিয়ে দিবেন সংশোধন করে নিব।]
একটা কথা প্রচলিত আছে " শুনে শুনে মুসলমান"। মুসলমান হয় দুই
ভাবে। এক জন্ম সুত্রে : মানে হল - জন্ম মুসলমান পরিবারে তাই সেই সু্ত্র
ধরে মুসলমান; এদের ভিতরে " শুনা মুসলমানের" সংখ্যা বেশি।এরা
বেশির ভাগ পৈতৃীক সম্পত্তির মত ইসলামকে গ্রহন করেছে।ইসলামকে
অর্জন করেনি। এদের ধারনা ও সেই ছয় অন্ধের হাতি দেখার মতো [যে কান
ধরেছে সে বলছে হাতি দেখতে কুলার মতো, পেট ধরে দেয়ালের মতো,
পা ধরে বলে খাম্বার মতো......] । মুসলমানের নাম দিয়ে করা কোন
কিছু দিয়ে ইসলামকে নির্ধারন করে। মুসলমানের নাম দিয়ে কোন একটা
খারাপ কাজ হলেই বলে উঠে ইসলাম এত খারাপ। খোজঁ নিয়ে দেখা যাবে
ইসলাম সম্পর্কিত কোন ভালো জানা শুনাই নাই। আর যখন প্রকৃত
মুসলমান নিরবিচ্ছিন্ন ভাবে ভালো কাজ করে সেটা খুব কম লোকেরা শুনে
আর বলে ।
বাংলাদেশ তো স্বাধীন, তারপরে ও মানুষ যেমন স্বাধীনতা চায়; তেমনি
যারা শুনা মুসলমান তাদের পুনরায় জেনে শুনে মুসলমান হওয়া
প্রয়োজন। জিহাদ করা প্রয়োজন নিজের অজানা বিরুদ্ধে, জানা প্রয়োজন
সম্পূর্ন ইসলামকে। তবেই ইসলামকে অর্জন করা হবে।
একটা মানুষের নিজের জীবনে চলার জন্য প্রয়োজনীয় ইসলামি জ্ঞান
অর্জন করা প্রত্যেক মুসলমান নর ও নারীর জন্য ফরয (অবশ্যই পালনীয়)।
আর এক হল অমুসলিম থেকে দেখে বুঝে শুনে মুসলমানিত্ব গ্রহন।
মুলত: এরাই প্রকৃত মুসলমান যারা ইসলামকে জেনে বুঝে অমুসলিম /
মুসলিম মুসলমানিত্ব গ্রহন করেছে।
নীল শিয়াল (নীল শিয়ালের গল্প দেখুন) যেমন নীল রং এর মধ্যে ডুবে
নীল হতে পেরেছে কিন্তু স্বভাবটা পরিবর্তন করতে পারেনি। তেমনি যারা
মুসলমানের নাম দিয়ে খারাপ কাজ করে এটা মূলত: মুসলমান নয় । এরা
ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানের ভাব ধরেছে আর এটা তখনই
বুঝা যায় যখন খারাপ কাজের মাধ্যমে নিজেদেরকে প্রকাশ করে।
সবার প্রতি বিনীত আহবান :আসুন আমরা সবাই ইসলামকে পরিপূর্ন্য জানি ও মানি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


